‘ঘুম নেই’ নাটকের শততম প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুম নেই নাটকটির শততম প্রদর্শনী হতে যাচ্ছে। লিখেছেন নাসির উদ্দীন ইউসুফ ও নির্দেশনা দিয়েছেন জন মার্টিন। এ উপলক্ষে এবং বিজয়ের ৪০ বছর পূর্তিতে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে মহাকাল নাট্য সম্প্রদায়। ১ থেকে ৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার এবং চত্বরে ‘মুক্তিযুদ্ধের সংস্কৃতি উৎসব’ শিরোনামে এই উৎসব অনুষ্ঠিত হবে।মুক্তিযুদ্ধের সংস্কৃতি উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব এম এ আজাদ জানান, এই উৎসবে অংশ নিচ্ছে ঢাকার নয়টি নাট্যদল এবং ভারতের পশ্চিমবঙ্গের অনীক ও ত্রিপুরার কালচারাল ক্যাম্পেইন।