‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিলেন ৭৮ হাজার শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে আজ শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় এক হাজার ২৬২টি আসনের জন্য ৭৮ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। ক্যাম্পাসের বাইরের ২৭টি কেন্দ্রসহ মোট ৭৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।