জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। এবার এই অনুষদে সর্বোচ্চ ৫৩৫ আসনের বিপরীতে ২৭ হাজার ৬৮৯টি ফরম বিক্রি হয়েছে। প্রতিটি আসনের বিপরীতে অংশ নেবেন প্রায় ৫২ জন শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ৪০০০০১ থেকে ৪০৬৭৯৪ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ৪০৬৭৯৫ থেকে ৪০৯২৩৯ কবি নজরুল সরকারি কলেজে, ৪০৯২৪০ থেকে ৪১০৩৪৩ ঢাকা মহানগর মহিলা কলেজে, ৪১০৩৪৪ থেকে ৪১২৪৩৫ সরকারী শহীদ সোহ্রাওয়ার্দী কলেজে, ৪১২৪৩৬ থেকে ৪১৪৪৩৫ শেখ বোরহানউদ্দিন কলেজে, ৪১৪৪৩৬ থেকে ৪১৫৫৮৫ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে, ৪১৫৫৮৬ থেকে ৪২১৫৯৩ ইডেন কলেজে এবং ৪২১৫৯৪ থেকে ৪২৭৭০০ পর্যন্ত রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষা তেজগাঁও কলেজ অনুষ্ঠিত হবে।সামাজিক বিজ্ঞান ডিন কার্যালয় জানায়, প্রত্যেক পরীক্ষার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড ও তার একটি অনুলিপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার হলে দুই অংশবিশিষ্ট ছাপানো প্রবেশপত্র সরবরাহ করবে। এক অংশে একটি ছবি লাগিয়ে শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে দেওয়া হবে। অপর অংশটি বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করবে। পরীক্ষার হলে কোনো অবস্থাতেই মুঠোফোন সঙ্গে আনা যাবে না। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.jnu.ac.bd-এ পাওয়া যাবে।