‘চক্রবাক’-এর আত্মপ্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামবিষয়ক পত্রিকা মাসিক চক্রবাক-এর প্রকাশনা অনুষ্ঠান। পত্রিকার প্রকাশক সংগীতশিল্পী সুজিত মোস্তফা ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন করুণাময় গোস্বামী, বিশ্বজিৎ ঘোষ, মাসিক সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনাক হোসেন এবং সম্পাদক শাহীনুর রেজা। অনুষ্ঠানে প্রকাশক সুজিত মোস্তফা বলেন, ‘নজরুলের আদর্শ, জীবন, চেতনা ও দর্শন এক অবরুদ্ধ সময়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছিল।’ এখনো নজরুলের চেতনা আমাদের জন্য অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। বিশ্বজিৎ ঘোষ বলেন, নজরুল ছিলেন প্রথম অসামপ্রদায়িক কবি এবং তিনিই শেষ অসামপ্রদায়িক কবি। অনুষ্ঠানে সম্পাদক শাহিনুর রেজা জানান, চক্রবাক নিয়মিত প্রকাশিত হবে। করুণাময় গোস্বামী এ রকম পত্রিকা আরও আগেই হওয়া উচিত ছিল বলে অভিমত প্রকাশ করেন।