‘চট্টগ্রাম কার্ডিফ হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দেশেই শুধু নয়, নিজের শহর চট্টগ্রামেও হবে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলবেন তামিম ইকবাল। বিশ্বকাপ নিয়ে তাই রোমাঞ্চের শেষ নেই বাংলাদেশ দলের সহ-অধিনায়কের চট্টগ্রামে বিশ্বকাপের ম্যাচ হবে। চট্টগ্রামের ছেলে হিসেবে নিশ্চয়ই রোমাঞ্চিত...তামিম ইকবাল: আমি মনে করি, এই বিশ্বকাপ দিয়ে চট্টগ্রামকে আমরা এক ধাপ ওপরে নিয়ে যেতে পারব। একসময় চট্টগ্রামের অনেক ক্রিকেটার জাতীয় দলে খেলতেন। এখন একমাত্র আমি। আমি নিশ্চিত, নিজেদের মাঠে বিশ্বকাপ দেখে চট্টগ্রামের তরুণ প্রজন্ম ক্রিকেট খেলার ব্যাপারে আরও উৎসাহী হবে। আমার ধারণা, চট্টগ্রামে বিশ্বকাপ হওয়ায় এই জিনিসটাই সবচেয়ে বেশি হবে। চট্টগ্রামে বড় হয়েছেন। কখনো ভেবেছেন, একদিন আপনার শহরে বিশ্বকাপ হবে?তামিম: কোনো দিনই ভাবিনি। বাংলাদেশে বিশ্বকাপ হচ্ছে বলে আমি এমনিতেই গর্বিত, সঙ্গে চট্টগ্রামও দুটো ম্যাচের ভেন্যু হওয়ায় একটু বেশি গর্বিত। চট্টগ্রামের জন্য সব সময়ই আমার আলাদা একটা অনুভূতি থাকে। চট্টগ্রামের সব মানুষই খুব খুশি। আমরা আশাবাদী, চট্টগ্রামে বাংলাদেশ দল এমন কিছু করবে, যেটা সবার মনে থাকবে। কানাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে তো চট্টগ্রামেই বাংলাদেশ দলের বিশ্বকাপ শুরু হচ্ছে...তামিম: কাল (পরশু) রাতেই চিন্তা করছিলাম...আমরা প্রথমে হোটেলে উঠছিই চট্টগ্রাম থেকে, মানে আইসিসির অধীনে চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে।্রএটাও আমার কাছে বিশেষ কিছু। তবে কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করলে আমি ভালো খেলতে পারি না। সে জন্য এসব নিয়ে খুবই কম চিন্তা করছি। বিশ্বকাপের সময় আমার জন্য রিলাক্স থাকা খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের দুটি ম্যাচ নিয়ে কোনো স্বপ্ন আছে?তামিম: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যা কিছু হয়েছে, আমার মনে হয়, সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বকাপটা। তার মধ্যে চট্টগ্রামও আছে। আমি যেটা বললাম, চট্টগ্রামে ইনশাল্লাহ বাংলাদেশ এমন একটা ফলাফল করবে, কার্ডিফের মতো সবাই চট্টগ্রামকে মনে রাখবে। চট্টগ্রাম কার্ডিফ হবে।্রঅস্ট্রেলিয়ার বিপক্ষে ওই জয়টার কথা বললে কিন্তু মানুষ কার্ডিফ কার্ডিফই করে, অস্ট্রেলিয়া-বাংলাদেশের কথা কেউ বলে না। চট্টগ্রামের নামটাও যেন ওইভাবেই আসে। আর ব্যক্তিগত স্বপ্ন?তামিম: চট্টগ্রামে আমার কোনো সেঞ্চুরি নেই। খুব ইচ্ছা চট্টগ্রামে প্রথম সেঞ্চুরিটা বিশ্বকাপে করব। এটা হলে একটা স্বপ্ন পূরণ হবে। নিজের শহরের মাঠে খেলতে কি বাড়তি কোনো চাপে ভোগেন?তামিম: একদমই না। অনেক উপভোগ করি।্রহোমলি একটা ব্যাপার থাকে...যখনই মাঠে যাই মনে হয় সবই তো আমার! আমার মানুষ। মানুষ নিজের বাসায় ভাত খেতে কিন্তু চাপ অনুভব করে না, অন্যের বাসায় ভাত খেতে চাপ অনুভব করে। বিশ্বকাপ নিয়ে চট্টগ্রামে আপনার বন্ধুবান্ধব-পরিবারের প্রস্তুতি কেমন?তামিম: বন্ধুবান্ধবের প্রস্তুতি খুবই ভালো (হাসি)...ওদের তো না করতে পারি না। পরিবারের সদস্যদের না করে রেখেছি, আপনারা মাঠে আসবেন না। খারাপ খেলাটাকে আমি কখনো ভয় না পেলেও বাজে খেললে আম্মুসহ অন্যরা মন খারাপ করবে। ওটা আমি চাই না। তা ছাড়া বাসা থেকে কেউ এলে আমি স্বস্তি পাই না খেলে, যদিও ওনারা এলে আমি সব সময় ভালোই খেলি। তবে আমি নিশ্চিত, আম্মুরা আমার কথা শুনবেন না। ওনারা মাঠে আসবেন। দেখা যাক, কী হয়!