‘চাই, ১১ জন একসঙ্গে খেলবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে শুরু হয়ে গেল নিকোলা ইলিয়েভস্কির অধ্যায়। নতুন কোচের প্রথম অনুশীলন সেশন দেখতে কাল ঢাকা থেকে সংবাদকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিড়। বিকেএসপিতে অনুশীলন শেষে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জানালেন প্রথম দিনের অভিজ্ঞতা প্রথম অনুশীলন সেশনটা কেমন হলো?নিকোলা ইলিয়েভস্কি: ভালো। আমি মোটামুটি খুশি। আজ তো সবে শুরু। আস্তে আস্তে আরও ভালো হবে। খেলোয়াড়দের কেমন দেখলেন?ইলিয়েভস্কি: আমার কাছে ভালোই লেগেছে। তারা সম্ভাবনাময়। তবে কঠোর পরিশ্রম করতে হবে। আজ তো শুধু প্লেয়ারদের এক দুই তিন টাচে খেলানোর চেষ্টা করেছি। আমি চাই, বাংলাদেশ দল এভাবেই খেলুক। বাংলাদেশ দল নিয়ে আপনার লক্ষ্য কী হবে?ইলিয়েভস্কি: আমি চাই, ১১ জন একসঙ্গে খেলবে। এককভাবে কারও ওপর নির্ভর করব না আমি। কারণ বাংলাদেশের মতো দলে এককভাবে কারও পক্ষে কিছু করা সম্ভব নয়।  এই খেলোয়াড়ের মধ্যে এমন কেউ আছেন, যাঁকে প্রথম দেখেই আপনার ভালো লেগেছে?ইলিয়েভস্কি: আমি আবারও বলছি, একক খেলোয়াড়ের ওপর আমি নির্ভর করছি না। আমি ভালো প্লেয়ার চাই অবশ্যই। তবে ১১ জনের সম্মিলিত চেষ্টায় ভালো ফলাফলের ওপরই আমার বিশ্বাস।  কিন্তু ফুটবলে তো একক নৈপুণ্যের একটা ব্যাপার থাকেই...ইলিয়েভস্কি: হ্যাঁ, তা থাকে। তবে সেজন্য মেসি-রুনি হতে হয়। ওদের কথা আলাদা। ওরা একটা দলকে একাই টেনে নিতে পারে। ওরা ব্যতিক্রম। বাংলাদেশে নতুন পরিবেশে কেবল শুরু করেছেন। কোনো বিশেষ পরিকল্পনা কি করেছেন?ইলিয়েভস্কি: এখনো করতে পারিনি। সামনে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ। হাতে সময় খুবই কম। আমি আমার সহকারীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। এ অবস্থায় আপনারা আর বেশি কিছু জানতে চাইবেন না, প্লিজ। এখন আমার পক্ষে সাক্ষাৎকার দেওয়া খুবই কঠিন। আস্তে আস্তে সবকিছু জেনে নিই, তারপর বলব। কী মনে হয় পাকিস্তানকে হারাতে পারবে আপনার দল?ইলিয়েভস্কি: পাকিস্তানকে হারানোর ব্যাপারে কিছু বলব না। অপেক্ষা করুন। ম্যাচ দেখুন। এর আগেই, ম্যাচের আগের দিন এই প্রশ্নটার উত্তর দেব। এখন নয়। ইউরোপের বেশির ভাগ কোচের মতো পাওয়ারের ওপরই কি বেশি জোর দেবেন আপনিও?ইলিয়েভস্কি: পাওয়ার তো অবশ্যই লাগবে। সঙ্গে টেকনিক, ট্যাকটিকসও চাই। এসবের সমন্বয় না হলে একটা দল দাঁড়াতে পারবে না।  আপনি ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে খেলেছেন বলে আমরা শুনেছি। কটা ম্যাচ খেলেছিলেন?ইলিয়েভস্কি: কার কাছে শুনেছেন? না, না, এটা সঠিক নয়। আমি স্পেন বিশ্বকাপে খেলিনি।  উইকিপিডিয়ায় সে রকম তথ্যই দেওয়া আছে, আপনি দেখেননি?ইলিয়েভস্কি: আসলে কোথাও ভুল হচ্ছে। আমার কোচিংয়ে মেসিডোনিয়া জাতীয় দল স্পেনের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে। যুুগোস্লাভিয়ার হয়ে আমি বিশ্বকাপ খেলেনি।