‘চাইলে ট্রায়াল দিয়ে দেখতে পারেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলাটা তাঁর পেশা। আর নেশা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ফুটবল খেলা। এরই মধ্যে অন্তত দশটা দেশে খেলেও ফেলেছেন দান ইতো। জাপানের এই মিডফিল্ডার এবার এসেছেন বাংলাদেশে খেলতে। কিন্তু মধ্যবর্তী দলবদলের মৌসুম শেষ হয়ে যাওয়ায় কাল বেশ হতাশ দেখাল তাঁকে এভাবে ফুটবল ফেডারেশনের বারান্দায় ঘোরাঘুরি করছেন। কাউকে কি খুঁজছেন?দান ইতো: আমি একজন জাপানি ফুটবলার। শুনেছি, এখানে মধ্যবর্তী দলবদল চলছে। তাই বাংলাদেশে খেলতে চলে এসেছি।  কোথায় খেলেন আপনি?ইতো: আমি ভারতের আই-লিগের ক্লাব চার্চিল ব্রাদার্সের হয়ে খেলছি। সেখান থেকে আজই (কাল) ঢাকায় এসে সরাসরি ফেডারেশনে চলে এসেছি। ভারত ছেড়ে বাংলাদেশে আসার পরামর্শ কোত্থেকে পেলেন?ইতো: আমি আসলে বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল খেলেছি। একপর্যায়ে ভারতে খেলতে আসি। সেটাও বছর তিনেক আগে। তখন চার্চিলে খেলত ওডাফা। ও বাংলাদেশে খেলে গেছে একসময়। এখন মোহনবাগানে খেলছে। ওডাফা আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। ওর পরামর্শেই বাংলাদেশে ট্রায়াল দিতে এসেছি। কোন কোন দেশে খেলার অভিজ্ঞতা আছে আপনার?ইতো: আমি সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্রুনাই, মালদ্বীপ, ম্যাকাওয়ে খেলেছি। বাংলাদেশে কার মাধ্যমে এসেছেন?ইতো: আমার কোনো এজেন্ট নেই। ওই যে বললাম, ওডাফাই আমাকে বলেছে এখানে আসতে। কিন্তু মধ্যবর্তী দলবদলের সূচি তো পার হয়ে গেছে।ইতো: হ্যাঁ। এখানে এসে শুনলাম দলবদল শেষ। আমি খুব হতাশ। তবে ফেডারেশন থেকে কয়েকজন ক্লাব কর্মকর্তার মোবাইল নম্বর নিয়েছি। দেখি কথা বলে তাঁদের সঙ্গে। ট্রায়াল দিয়ে যাব। যদি পছন্দ করে তাহলে আগামী মৌসুমে বাংলাদেশে খেলতে চাই। বাংলাদেশের ক্লাবগুলো সম্পর্কে কি কোনো ধারণা আছে?ইতো: সেভাবে কোনো ক্লাব সম্পর্কে কিছু জানি না। শুধু এটুকু জানি, এখানে এক নম্বর দল আবাহনী। আবাহনী-মোহামেডান বড় দুটি দল বাংলাদেশে। ব্যস, এটুকুই। এর বেশি বলতে পারব না। তাহলে এই দেশটার ফুটবল সম্পর্কে তো তেমন কিছু জানা নেই...ইতো: আমি শুনেছি, ভারতের মতো বাংলাদেশও ক্রিকেটপাগল জাতি। এখানে ফুটবলের চেয়ে ক্রিকেটই বেশি জনপ্রিয়। তবে ফুটবলও নাকি একটু একটু করে উন্নতি করছে। অনেক দেশ ঘুরেছেন। কিন্তু এবার বাংলাদেশে খেলতে আসতে অনুপ্রাণিত হলেন কী করে?ইতো: বাংলাদেশে খেলতে আগ্রহ প্রকাশ করছি এই কারণে যে, এই উপমহাদেশে আমি ভবিষ্যতে ফুটবলের এজেন্ট হিসেবে কাজ করতে চাই। এখানে জাপানি ফুটবলার আসে না। আমি এখানে খেলে গিয়ে ওদের বলতে পারব, বাংলাদেশেও ভালো ফুটবল খেলা যায়। এ অঞ্চলে জাপানি ফুটবলার সরবরাহ করতে আমার এখানে খেলা দরকার।  তাহলে ফুটবলে ক্যারিয়ার গড়াটা মুখ্য নয়?ইতো: না। ঠিক তা নয়। আমার বয়স এখন ৩৮। ডেভিড বেকহামেরও তাই। তবে এই বয়সেও আমি দারুণ ফিট। খেলতে কোনো সমস্যা নেই। যে কেউ চাইলে আমাকে ট্রায়াল দিয়ে দেখতে পারেন। তবে খেলার পাশাপাশি যোগাযোগ বাড়াতেই বাংলাদেশে খেলতে চাই। ফুটবলার হওয়ার ইচ্ছাটা কি ছোটবেলা থেকেই?ইতো: হ্যাঁ। ছোটবেলায় বাবা বাড়িতে ম্যাগাজিন রাখতেন। সেখানে আমাদের দেশের তারকা ফুটবলারদের ছবি ছাপা হতো। সেই ছবিই স্বপ্ন জাগাত, যদি ওদের মতো ফুটবলার হতে পারতাম! বাবাকে এসব বলতেই বল কিনে দিলেন। এরপর থেকে ফুটবল খেলতে শুরু করি। জাপানে কোনো ক্লাবের হয়ে কি খেলেছেন?ইতো: জে-লিগের দ্বিতীয় বিভাগের দল ভেগালতা সেনদাইয়ে খেলেছি এক বছর। আমার নিজের শহর হোক্কাইডো সকার লিগেও খেলেছি।