‘চাপ কাটিয়ে ওঠাটাই চ্যালেঞ্জ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফর দিয়েই শুরু হয়েছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১১ সালের জিম্বাবুয়ে সফরের সঙ্গে এবারের সফরের অনেক পার্থক্য। তখন ছিলেন দলে নবাগত, এখন তাঁকে তারকাই বলা যায়। পার্থক্যটা নিজেও টের পান নাসির হোসেন অনুশীলন ছাড়াই জিম্বাবুয়ে যাচ্ছেন। এটা দলের ওপর কোনো প্রভাব ফেলবে নাতো?নাসির হোসেন: আমরা এক মাস শ্রীলঙ্কায় খেলে এসেছি। আমার মনে হয় না কোনো ঘাটতি নিয়ে যাচ্ছি আমরা। জিম্বাবুয়েতেও চার-পাঁচ দিন অনুশীলন করার সুযোগ পাব। এতে পুষিয়ে যাবে। সমস্যা হবে না। কিন্তু সফরটা তো এক মাসের। অন্তত একটা দিন কি সবার একসঙ্গে হওয়া দরকার ছিল না?নাসির: পরিস্থিতির কারণেই এটা সম্ভব হয়নি। আগে তো নিরাপত্তা। হরতালের কারণে হয়তো হয়ে ওঠেনি। তা ছাড়া প্র্যাকটিস করলেও আমরা এক-দুই দিনই করতাম। এক-দুই দিনের প্র্যাকটিসে কেউ আহামরি কিছু করতে পারে না। জিম্বাবুয়েতে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বাংলাদেশ দলের জন্য সব সময়ই চ্যালেঞ্জিং। শ্রীলঙ্কায় ভালো একটা সিরিজ খেলে আসার পর এবার কি একটু আত্মবিশ্বাসী আপনারা?নাসির: ওদের কন্ডিশনে ওরা অবশ্যই অনেক ভালো দল। ওখানে গিয়ে খেলাটা আমাদের জন্য সহজ হবে না। আমার ধারণা, এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। ওরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে আমাদের জন্য। আমাদের হারানোর চেষ্টা করবে। তবে আমরাও খুব ভালো ফর্মে আছি। অত বেশি সমস্যা হবে না। জিম্বাবুয়ের বিপক্ষে আপনাদের অনেক সময় যে রকম চাপে ভুগতে দেখা যায়, বড় দলের বিপক্ষে খেলার সময়ও সেটা দেখা যায় না। কেন?নাসির: বড় দলের সঙ্গে খেলার সময় আমাদের হারানোর কিছু থাকে না। সে তুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলাটা সব সময়ই চাপের। মাথায় থাকে যে, হারা যাবে না। এই চাপ কাটিয়ে উঠতে পারলেই জিম্বাবুয়ের বিপক্ষে আমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারব। আপনার কাছে তো জিম্বাবুয়েকে অত কঠিন প্রতিপক্ষ মনে হওয়ার কথা না। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ফিফটি করেছিলেন...নাসির: হ্যাঁ, সে জন্য ওদের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাসও আছে আমার। শুধু জিম্বাবুয়ে না, যেকোনো দলের বিপক্ষে খেললেই আমি এখন আত্মবিশ্বাসী থাকি। মনে হয়, আমি নিশ্চয় ভালো কিছুই করব। সেই সফরের সঙ্গে এই সফরের পার্থক্য কী? এবার তো দায়িত্ব অনেক বেশি...নাসির: সেবার ছিলাম নতুন খেলোয়াড়। আমার কাছে দলের কোনো প্রত্যাশা ছিল না। আর এখন দল আমার কাছেও কিছু চায়। দায়িত্ব তো বেশিই। আসলে ভালো খেললে দায়িত্ব-প্রত্যাশা-চাপ—এসব অটোমেটিক চলে আসে। দায়িত্বটাকে চাপ মনে করলে তো আবার সমস্যা...নাসির: আমি তা মনে করি না। চাপ থাকবে এবং এটা খেলারই অংশ। চাপ কাটিয়ে ওঠাটাই একজন খেলোয়াড়ের চ্যালেঞ্জ। জিম্বাবুয়ের ক্রিকেটারদের সঙ্গে তাদের বোর্ডের চুক্তি নিয়ে ঝামেলা চলছে। এটা কি আপনাদের জন্য কোনো প্লাস পয়েন্ট?নাসির: এসব ব্যাপারে আমি আসলে কিছু জানি না।