‘চালককে দ্রুত গাড়ি চালাতে বলবেন না’
গাড়ির চালককে দ্রুত গাড়ি চালাতে বাধ্য না করার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছানের স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, চলার পথে অপরিচিত ব্যক্তি, হকার বা ফেরিওয়ালার কাছ থেকে কোনো খাবারসামগ্রী কিনবেন না বা গ্রহণ করবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ ও স্টিমারে উঠবেন না। এ ছাড়া কেউ ট্রাকে ভ্রমণ করবেন না। কোনো যাত্রীকে খেতে দেখে তা ফেরিওয়ালা ও হকারের কাছ থেকে কিনতে উত্সাহিত হবেন না। অজ্ঞান পার্টি বা প্রতারক বলে কাউকে সন্দেহ হলে কাছাকাছি এলাকার পুলিশকে জানান।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী গুজব ছড়িয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে সতর্ক হোন। তাত্ক্ষণিক বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।ঢাকা মহানগর পুলিশের সহায়তা নিতে যোগাযোগ করতে হবে ০১৭১৩৩৯৮৩২৫-৯ নম্বরে। র্যাবের সঙ্গে যোগাযোগের নম্বর হলো ০১৬৭৮০২০০৬৪, ০১৭১৩৪৪৪৩৩৩ ও ৮৯৬১১০৫। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১ নম্বরে যোগাযোগের মাধ্যমে পুলিশ সুপার ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নম্বর সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি।