‘চিত্রশিল্পী’ বিয়ন্স আসছে নতুন অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাচ্চার বয়স পাঁচ মাস। তাঁকে সামলাতে সামলাতেই কোথায় হিমশিম খাবেন তা না, বিয়ন্স নোলস আছেন বহাল তবিয়তে! দিব্যি চালিয়ে যাচ্ছেন শিল্প-সাধনা। গান তো বটেই, এবার নতুন আরেক শিল্পমাধ্যমে হাত দিয়েছেন এই শিল্পী। ছবি আঁকছেন। পাঁচ মাস বয়সী ব্লু আইভি ঘুমিয়ে পড়লেই হাতে রং-তুলি তুলে নিচ্ছেন; পাশে থাকছে বোন সোল্যাঞ্জ। ছোট এই বোনের কাছ থেকেই মূলত ছবি আঁকায় হাতেখড়ি তাঁর। বেশ কয়েকটি ছবিও এর মধ্যে এঁকে ফেলেছেন বিয়ন্স। এদিকে এ বছরই দুটি অ্যালবামের কাজ হাতে নিচ্ছেন তিনি। নতুন অ্যালবামে তাঁর সঙ্গে কাজ করছেন আরেক শিল্পী রায়ান টেডার। বিয়ন্সের নতুন পরিকল্পনার কথা তিনিই জানালেন গণমাধ্যমগুলোতে। আইএএনএস ও পিটিআই।