‘চিলড্রেনস বাফটা’ পেল হ্যারি পটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটার সিরিজের সর্বশেষ ছবি হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ-২ দুটি চিলড্রেনস বাফটা পুরস্কার পেয়েছে। একটি হচ্ছে সেরা ছবির পুরস্কার, অন্যটি সর্বাধিক দর্শকপ্রিয় ছবির পুরস্কার। ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ তারকা ওয়ারউইক ডেভিস। তিনি বলেছেন, ছবিটির সেরা ছবি হিসেবে পুরস্কার পাওয়ার পুরো কৃতিত্ব সিরিজের লেখিকা জে কে রাওলিংয়ের। তিনি বলেন, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত অবদানের ফলেই ছবিটি আজ এ পর্যায়ে পৌঁছেছে। বিবিসি।