‘চুদুরবুদুরডটকম’ ওয়েবপেজ বন্ধ!
‘চুদুরবুদুরডটকম’ নামের ওয়েবপেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাতে ওয়েবপেজটি বন্ধ পাওয়া যায়।‘চুদুরবুদুরডটকম’ লিখলে বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবপেজটি খুলে যাচ্ছিল। এরপরই ওই ওয়েবপেজ ঠিকানাটি বন্ধ করা হলো। বিষয়টি প্রথম জানাজানি হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে। সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রকৃত ওয়েব ঠিকানা http://www.parliament.gov.bd। কিন্তু সংসদের ওয়েবপেজটি http://www.chudurbudur.com/ ঠিকানায় খোলা যাচ্ছিল। তবে এখন এই ঠিকানায় গেলে সাইটটি বন্ধ পাওয়া যাচ্ছে।গত ৯ জুন বিএনপির সাংসদ রেহানা আক্তার জাতীয় সংসদে বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন।’ তারপর থেকে এ বাক্যটি নিয়ে সংসদ ও সংসদের বাইরে ব্যাপক বিতর্ক চলছে। গতকাল স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদের কার্যপ্রবাহ থেকে ‘চুদুরবুদুর’ বাদ (এক্সপাঞ্জ) করা হবে না।