‘চেষ্টা করি বাবার মতো খেলতে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু পাকিস্তানের নয়, বিশ্বেরই অন্যতম হকি তারকা আক্তার রসুল। পাকিস্তানের হয়ে চারটি বিশ্বকাপ খেলে তিনবারই চ্যাম্পিয়ন। আশির দশকে খেলে গেছেন ঢাকায়। ছিলেন পাকিস্তান হকি ফেডারেশনের প্রধান। তাঁর ছেলে হাসান আক্তার রসুল চলতি মৌসুমে প্রিমিয়ার হকিতে খেলছেন অ্যাজাক্সের হয়ে। বাবার ছায়ায় এখনো ঢাকা পড়ে থাকলেও স্বপ্ন দেখেন একদিন বাবাকে ছাড়িয়ে যাওয়ার প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে এসে কেমন লাগছে?হাসান আক্তার রসুল: খুবই ভালো লাগছে। এখানকার ক্লাব কর্মকর্তা ও সতীর্থরা খুবই সহযোগিতা করছেন আমাকে। সবার সঙ্গে এই কদিনে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। আশা করি, লিগে নিজের সেরাটা দিতে পারব।  অ্যাজাক্স তো খুব বেশি ভালো করছে না লিগে। সুপার ফাইভে উঠতে পারবেন আপনারা? হাসান: আমরা আমাদের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করছি। আশা করি, সুপার ফাইভে খেলতে পারব। এরপর ভাবব পরবর্তী লক্ষ্য নিয়ে।  আপনার বাবা আক্তার রসুল বিখ্যাত হকি খেলোয়াড়। তাঁর মতো খেলতে পারছেন?হাসান: বাবাই আমার আদর্শ। তিনি চারটা বিশ্বকাপ খেলেছেন। এর তিনটাতেই কাপ জেতে পাকিস্তান। বাবা বিশ্বের অন্যতম সেরা একজন হকি খেলোয়াড়, এতে সন্দেহ নেই। তাঁর মতো খেলতে পারা ভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করি বাবার মতোই খেলতে।  আপনার বাবা ঢাকায় খেলে গেছেন। ঢাকা নিয়ে কোনো গল্প বলেছেন আপনাকে আসার আগে।হাসান: উনি আশির দশকে খেলেছেন। সেটা অনেক আগের কথা। ঢাকা নিয়ে অবশ্য সে রকম কিছু বলেনি। তবে প্রায়ই আমাকে ১৯৮২ সালের বিশ্বকাপের কথা শোনান। ভারতের মুম্বাইয়ে হয়েছিল খেলা। সেবার পাকিস্তান বিশ্বকাপ জেতে। ওই দলের অধিনায়ক ছিলেন বাবা। আপনিও তো বাবার মতো সেন্টার হাফে খেলেন। বাবার জন্যই কি?হাসান: হ্যাঁ। আমার এই পজিশনে খেলতেই ভালো লাগে। বাবাও আমাকে এই পজিশনে খেলার পরামর্শ দেন। উনি আমাকে খেলা শুরুর দিন থেকেই এই পজিশনে খেলতে বলেছেন।  এই কদিনে নিশ্চয়ই বাংলাদেশের হকি সম্পর্কে একটা ধারণা হয়েছে?হাসান: আসলে কয়েক দিনের অভিজ্ঞতায় খুব বেশি কিছু বলা ঠিক না। তবে এটা সত্যি বাংলাদেশের হকি দিন দিন উন্নতি করছে। খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা যথেষ্ট। শুনেছি, এখানে কয়েক বছর লিগ বন্ধ ছিল। আসলে বাংলাদেশের ঘরোয়া হকির চর্চাটা আরও বেশি হওয়া উচিত। না হলে, ভালো মানের খেলোয়াড় বের হয়ে আসবে না।  হকি খেলার পাশাপাশি কি পড়াশোনাও করছেন?হাসান: হ্যাঁ, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে মাত্রই সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছি। তবে আমার জন্ম লাহোরে। থাকিও ওখানে। বাবা ও মায়ের জন্ম অবশ্য ফয়সালাবাদে। তারা ফয়সালাবাদেই থাকতেন। এখন লাহোরে চলে এসেছেন। বাঙালি খাবারদাবার কেমন লাগছে। হাসান: সত্যি বলতে কি, আমি শুধু পাকিস্তানি খাবারেই অভ্যস্ত। তবে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খুব ভালো লেগেছে। প্রতিদিনই খাচ্ছি। অ্যাজাক্স ক্লাবের সঙ্গে যোগাযোগ হলো কীভাবে?হাসান: আমার এক ভাই মোহাম্মদ গাউস ম্যাকাওতে হকির কোচিং করাচ্ছেন। তাঁর সঙ্গে অ্যাজাক্সের এক কর্মকর্তার যোগাযোগ হয়। পরে ভাইয়াই আমাকে ঢাকায় খেলার প্রস্তাব দেন।  পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট?হাসান: বাংলাদেশে এই প্রথম এসেছি। অনেক কিছুই বুঝতে পারিনি। পরেরবার আরও বেশিতে চুক্তি করতে পারব আশা করি।