‘চোরাবালি’ চলচ্চিত্রে হিল্লোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার চলচ্চিত্রে অভিনয় করলেন অভিনেতা হিল্লোল। ছবির নাম চোরাবালি। পরিচালক রেদোয়ান রনি। গত বুধবার রাতে এফডিসিতে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেন তিনি। হিল্লোল বলেন, ‘চোরাবালি চলচ্চিত্রে আমি গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি। গডফাদার শহীদুজ্জামান সেলিম এবং সিরিয়াল কিলার ইন্দ্রনীলকে নিয়ে আমার মূল কাজ। খুবই ভালো লাগছে এ ধরনের একটি চরিত্রে অভিনয় করতে পেরে।’ হিল্লোল অভিনীত এটি দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি হ্যালো অমিত নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এতে তাঁর সহশিল্পী ছিলেন নওশীন। হিল্লোল জানান, আগামী বছরের যেকোনো সুবিধাজনক সময়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। এ ছাড়া হিল্লোল বর্তমানে বেশ কয়েকটি ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।