‘চ্যাম্পিয়ন হতেই এসেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণীর ছাত্রী, বয়স ১২ কি ১৩। বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যুব টেবিল টেনিসে অংশ নিতে ঢাকায় এসেছে কলকাতার মেয়ে সুতীর্থ মুখার্জি। ভারতের জুনিয়র চ্যাম্পিয়ন কাল পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে খেলা শেষে কথা বলল নিজের ক্যারিয়ার ও স্বপ্ন নিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু হলো তোমাদের...সুতীর্থ মুখার্জি: হ্যাঁ। জিতে শুরু করতে পারছি বলে খুবই ভালো লাগছে। এখানে আমরা সব ম্যাচ জিততে চাই। ঢাকা শহর কেমন লাগছে?সুতীর্থ: খুবই ভালো লাগছে। মনেই হচ্ছে না যে অন্য দেশে আছি। চারপাশে সবাই বাঙালি। মনে হচ্ছে যেন বাড়িতেই আছি। এর আগেও তো একবার ঢাকায় এসেছিলে...সুতীর্থ: হ্যাঁ। আমি ২০০৯ সালে ঢাকা আবাহনীতে খেলে গেছি। আবাহনীর সঙ্গে যোগাযোগ হয়েছিল কীভাবে?সুতীর্থ: আবাহনীর ম্যানেজার কাকু (ফারুক হোসেন) আমাদের ফেডারেশনে যোগাযোগ করেছিলেন। এরপর ঢাকায় খেলতে এলাম। ভারত তো ক্রিকেটের দেশ। তুমি টেবিল টেনিস বেছে নিলে কেন?সুতীর্থ: আমার বাবা অভিজিত মুখার্জি সেনাবাহিনীর কর্মকর্তা। বাবা চাইতেন আমি টেবিল টেনিস খেলি। উনিই আমাকে খেলাটা শিখিয়েছেন। বাবার সঙ্গে খেলতে খেলতেই ভালো লেগে যায় খেলাটা। তা ছাড়া এটা একটা ইনডোর গেম, সে রকম ঝুট-ঝামেলা নেই। সব মিলিয়ে খেলাটা খুব উপভোগও করি। পড়াশোনা করছ কোথায়?সুতীর্থ: নৈহাটির ভাটপাড়া স্কুলে নবম শ্রেণীতে পড়ছি। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে তো খেলেছ। ওরা কেমন খেলে?সুতীর্থ: সত্যি বলতে কি, ওদের খেলায় আরও উন্নতি করতে হবে। ওরা হয়তো প্র্যাকটিস-ট্যাকটিস সেভাবে করে না। ওদের খেলার স্কিল আরও বাড়ানো উচিত। ওদের একজন ভালোমানের কোচের দরকার। তবে কোচেরও বুঝতে হবে কী করলে ওরা ভালো করবে। নিয়মিত অনুশীলন করো?সুতীর্থ: প্রতিদিন সাত ঘণ্টা করে অনুশীলন করি। টেবিল টেনিসে কাকে আদর্শ মানো?সুতীর্থ: পৌলমি ঘটক। উনি জুনিয়রে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। সিনিয়রেও চ্যাম্পিয়ন। পৌলমিও তো কলকাতার মেয়ে। তাঁর সঙ্গে কি দেখাটেখা হয়?সুতীর্থ: হ্যাঁ। দেখা তো হয়ই। আমি ওনার সঙ্গে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, হংকংয়ে খেলতে গিয়েছি। এখন তো উনি সিনিয়র খেলোয়াড়। সারাক্ষণ এই দেশ, ওই দেশ ঘুরছেন। খেলা নিয়েই পড়ে থাকেন। দেখা হলেই আমার খোঁজখবর নেন। আমাকে বিভিন্ন রকম টিপস দেন। আমি উনার মতো হতে চাই। এই টুর্নামেন্টে তোমার লক্ষ্য কী?সুতীর্থ: চ্যাম্পিয়ন হতে চাই আমি। বিশ্বসেরা চীনও তো ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে...সুতীর্থ: এটা সত্যি যে চীন বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু ওসব ভাবলে তো চলবে না। চ্যাম্পিয়ন হতে এসেছি। চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলতে হবে। ভারতে জুনিয়র বিভাগে তোমার র্যাঙ্কিং কত?সুতীর্থ: ১ নম্বর। আমি ওখানকার লোকাল সব টুর্নামেন্টে জুনিয়র চ্যাম্পিয়ন। কিছুদিন আগেও কল্যাণ জয়ন্ত মেমোরিয়াল টুর্নামেন্টে দ্বিমুকুট জিতেছি। আর আইটিটিএফের (আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন) জুনিয়রে ৪ নম্বর খেলোয়াড়। ভালো পারফরম্যান্সের কারণে ওরা আমাকে একটা বৃত্তিও দিচ্ছে।