‘চ’ ইউনিটে পরীক্ষা দিলেন ৪১২১ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ বছর এই ইউনিটে চারুকলা অনুষদভুক্ত আটটি বিভাগে ১১৯ আসনের বিপরীতে চার হাজার ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, চারুকলা অনুষদের ডিন ও ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী এমদাদুল হক মো. মতলুব আলী এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।