‘ছক্কা নাঈম নামটা ভালো লাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছক্কা নাঈম’ নামটা হারিয়েই গেছে বলতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটের মৌসুমে তিনি কিনা ‘এ’ দলের হয়ে ভারতে যাচ্ছেন চার দিনের ম্যাচ খেলতে! নাঈম ইসলামের এ জন্য আফসোস থাকলেও জাতীয় দলে ফেরার জন্য তৈরি হচ্ছেন আবার টি-টোয়েন্টি ক্রিকেটের ভরা মৌসুম এখন। অথচ ‘ছক্কা নাঈম’ নেই। কেমন লাগে এটা?নাঈম ইসলাম: খারাপ লাগছে অবশ্যই। সব জায়গায় টি-টোয়েন্টি ক্রিকেট হচ্ছে, সবাই খেলছে। কিন্তু আমি দলের বাইরে, খারাপ তো লাগবেই। ছক্কা নাঈম নামটা আমার ভালো লাগে। ওটা হারিয়ে যাচ্ছে বলেই খারাপ লাগে বেশি। তা ছাড়া সবার মতো আমিও তো টি-টোয়েন্টি খেলা খুব উপভোগ করি। দলে কেন নেই আপনি, কী মনে হয়?নাঈম: মাঝে ফর্ম খারাপ গেছে, খারাপ খেলেছি। সেজন্যই হয়তো নেই। তবে চেষ্টা করছি ফর্ম ফিরিয়ে এনে আবার দলে আসার। ঘরোয়া ক্রিকেটের নাঈম আর আন্তর্জাতিক ক্রিকেটের নাঈমের ব্যাটিং দুই রকম। ব্যাটিংয়ের পরিবর্তন কি কোনোভাবে প্রভাব ফেলেছে ফর্মে?নাঈম: সে রকম কিছু মনে হয় না। ঘরোয়া ক্রিকেটে আমি সব সময় খেলি ওপরের দিকে। চার-পাঁচে ব্যাট করি এখানে। কিন্তু জাতীয় দলে ওই জায়গাগুলো খালি নেই। ব্যাটিং করলে করতে হয় সাত-আট নম্বরে। এখন ওপরের দিকের ব্যাটিং আর সাত-আটের ব্যাটিং তো এক রকম হবে না। যখন যে পরিস্থিতি সে অনুযায়ী ব্যাটিং করতে হয়, সেটাই করি। জাতীয় দলে ফিরলে তো আবার সাত-আটেই ব্যাট করতে হবে...নাঈম: সমস্যা হবে না আশা করি। জাতীয় দলে আসার আগেও তো ওপরেই ব্যাট করেছি। তার পরও আন্তর্জাতিক ক্রিকেটে সাত-আটে খেলতে সমস্যা হয়নি। জাতীয় দলে ঢুকলে আবার অ্যাডজাস্ট করে নেব। ফর্ম খারাপ গেছে কেন? নিজের খেলায় কোনো সমস্যা খুঁজে পেয়েছেন?নাঈম: বাদ পড়ার পর বুঝতে পেরেছি আমার স্কিলে কিছু উন্নতি আনা দরকার। কিছু শট আমি ঠিকভাবে খেলতে পারতাম না। সীমাবদ্ধতা ছিল আরও অনেক জায়গায়। জাতীয় দল থেকে বাদ পড়ার পর এসব নিয়ে কাজ করেছি। স্কিলে উন্নতি আনতে কারও সাহায্য নিয়েছেন?নাঈম: স্পিন বোলিংয়ের বিপক্ষে আমার ব্যাটিংয়ে সমস্যা ছিল। মোহামেডানে খেলার সময় কোচ সোহেল ভাই এ ব্যাপারে সাহায্য করেছেন। এ ছাড়া বিকেএসপির কোচ রুশো স্যারের কাছ থেকেও অনেক পরামর্শ পেয়েছি। ‘এ’ দলের সঙ্গে ভারত সফরে যাচ্ছেন। বিশেষ কোনো লক্ষ্য?নাঈম: ভারতে আমরা চার দিনের ম্যাচ খেলব। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটের অনেক ভালো ভালো দল খেলবে টুর্নামেন্টে। এ রকম একটা টুর্নামেন্টে আমি যদি সর্বোচ্চ রান করতে পারি, সেটাই হবে বড় পাওয়া। বলতে পারেন, এটাই আমার টার্গেট। কয় নম্বরে ব্যাট করবেন, কিছু ঠিক হয়েছে?নাঈম: এখনো জানি না। তবে খুলনার দুটি প্রস্তুতি ম্যাচে চার আর পাঁচে ব্যাট করেছি। প্রথম ম্যাচে ৯ রান করে আউট হয়ে গেলেও পরের ম্যাচে ফিফটি করেছি। ভারতেও হয়তো ওই জায়গাতেই ব্যাট করব।