‘ছায়া-ছবি’তে পূর্ণিমা ও আরেফিন শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজাপতির পর পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ছায়া-ছবি নামে নতুন আরেকটি ছবির কাজ শুরু করেছেন। এরই মধ্যে ছবির গানগুলো তিনি রেকর্ডিং করেছেন ভারতের মুম্বাইয়ে। কিন্তু ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন কে কে? গতকাল রোববার সকালে রাজ জানালেন, তাঁর নতুন ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা ও আরেফিন শুভ। আগামী ১ মার্চ ছায়া-ছবির শুটিং শুরু হবে বান্দরবানে। ছবিটি প্রযোজনা করছে চ্যানেল নাইন। পূর্ণিমা বললেন, ‘অনেক দিন পর নতুন ছবি হাতে নিয়েছি। যে ধরনের চরিত্রে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম, তেমনই একটি চরিত্র পেয়েছি।’আরেফিন শুভ বললেন, ‘জাগোর পর ওয়ারিশ ছবিতে কাজ করার কথা ছিল। শেষ পর্যন্ত ছবিটির কাজ আর শুরু হয়নি। এরপর ছায়া-ছবির গল্প শুনলাম। ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও পছন্দ হবে।’