‘ছায়া-ছবি’তে মুম্বাইয়ের তিন শিল্পীর গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজাপতির পর পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল তাঁর নতুন ছবির ঘোষণা দিয়েছেন। ছবির নাম ছায়া-ছবি।এই ছবির তিনটি গানে কণ্ঠ দিচ্ছেন ভারতের মুম্বাইয়ের তিন শিল্পী—রাঘব চ্যাটার্জি, জুনে ব্যানার্জি ও অন্বেষা দত্ত।মুম্বাই থেকে মুহাম্মদ মোস্তফা কামাল জানান, মুম্বাইয়ের বান্দ্রায় শান স্টুডিওতে গানগুলোর কাজ হচ্ছে। এরই মধ্যে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা তিনজন।মোস্তফা কামাল আরও জানান, দেশে ফিরে তিনি ছায়া-ছবি চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করবেন।জানা গেছে, ছবিতে অভিনয়ের ব্যাপারে নির্মাতাদের সঙ্গে আরেফিন শুভর আলোচনা চূড়ান্ত হয়েছে।