হূদয় খান নতুন অ্যালবাম করেছেন। নাম ছোঁয়া। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খুললেন আইয়ুব বাচ্চু, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, হাবিব, মিলন মাহমুদ, পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জীশান কিংশুক হক এবং অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া। কথা হলো হূদয় খানের সঙ্গে। ‘ছোঁয়া’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।এটি আমার দ্বিতীয় একক অ্যালবাম। এখানে সব ধরনের গানই রয়েছে। সফট মেলোডির পাশাপাশি রয়েছে হিপহপ ধারার গানও। সব কটি গানই সুন্দর। গানের কথা লিখেছেন গুঞ্জন চৌধুরী, তরুণ, মিলন মাহমুদ ও শফিক তুহিন। সুর ও সংগীতায়োজন আমিই করেছি। আমার মনে হয়, ছোঁয়া সবার হূদয় ছুঁয়ে যাবে।মাঝে দ্বৈত অ্যালবামের কাজ শুরু করেছিলেন। ওটার কাজের কী খবর?আমি কিন্তু দ্বৈত অ্যালবামটির কাজই প্রথম শুরু করেছিলাম। কিন্তু পরে নিজের একক অ্যালবাম ছোঁয়ার কাজের দিকে বেশি জোর দিই। ছোঁয়া তো মাত্র বাজারে এল। কিছুদিন পর আবার ওই অ্যালবামের কাজ শুরু করব। দ্বৈত অ্যালবামটির সব কটি গানই হবে ভালোবাসার গান। সুর ও সংগীতায়োজন আমিই করছি। অ্যালবামটিতে চমক থাকবে। এখনই তা বলতে চাইছি নাচলচ্চিত্রের গানের কী খবর?আমি কিন্তু একটু বেছে বেছে প্লেব্যাক করি। সর্বশেষ কাজ করেছিলাম এই তো ভালোবাসা ছবিতে। প্রযোজনা করেছে আরটিভি। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আপনি চলচ্চিত্র তৈরির কথা বলেছিলেন।চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করছি অনেক দিন থেকেই। আসলে কি-বোর্ড আর ক্যামেরা সেই ছোটবেলা থেকেই ঘাঁটছি। এগুলো নতুন কিছু মনে হয় না। তাই ভিন্ন ধরনের একটা কিছু করার জন্যই চলচ্চিত্র তৈরির কথা ভেবেছি। পরিচালনার পাশাপাশি ছবিটি আমি নিজেই প্রযোজনা করব। এ নিয়ে খুব বেশি তাড়াহুড়ো করতে চাই না। কাজটা একটু সময় নিয়ে করব।