‘ছোটদের’ পাশে ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশগুলোর খেলা না-খেলা নিয়ে চলছে বিতর্ক। কেউ চাইছেন ছোট দলগুলোকে বাদ দিয়েই হোক বিশ্বকাপ, আর কেউ চাইছেন বিশ্বকাপে থাকুক দেশগুলো। কেনিয়া-কানাডা-আয়ারল্যান্ড-হল্যান্ড জেনে খুশি হবে, তাদের পাশেই আছেন ইমরান খান।ছোট দলগুলো বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারছে না। এ কারণেই বিশ্বকাপ থেকে একপেশে ম্যাচ বাদ দিতে আইসিসির এই সিদ্ধান্ত। ছোট দলগুলো বিশ্বকাপে থাকুক এমন মন্তব্য ইমরান সরাসরি করেননি। তবে বলেছেন, সহযোগী সদস্যগুলো যেন নিজেদের ক্রিকেট-মান উন্নত করতে পারে, সে জন্য আইসিসির উচিত আরও ভালোভাবে সাহায্য করা।‘আমার মনে হয় না যত দিন পর্যন্ত ঘরোয়া ক্রিকেট-কাঠামোর পরিবর্তন হচ্ছে, তত দিন কেনিয়া, কানাডা ও হল্যান্ডের মতো সহযোগী দেশগুলো বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারবে। আইসিসির উচিত এই দেশগুলোর ঘরোয়া ক্রিকেটের সঠিক উন্নয়নে সাহায্য করা, যাতে তারা মানসম্পন্ন খেলোয়াড় পায় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারে’—বলেছেন ইমরান।এখনকার পুরোদস্তুর রাজনীতিবিদ ইমরান অবশ্য স্বীকার করলেন, এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের কিছু ম্যাচ একপেশে হয়ে যাচ্ছে, ‘বিশ্বকাপের প্রতিটি খেলাই যাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সেদিকে আইসিসিকে অবশ্যই নজর দিতে হবে। এই বিশ্বকাপের আসল মজা শুরু হবে কোয়ার্টার ফাইনাল থেকে।’বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তন করায় আইসিসির প্রশংসাই করেছেন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার, ‘গত বিশ্বকাপে একটি মাত্র বাজে ম্যাচের কারণে ভারত ও পাকিস্তানকে অনেক মূল্য দিতে হয়েছে। বিশ্বকাপটাও অনেক অর্থ ও সৌন্দর্য হারিয়েছে। কিন্তু বর্তমান ফরম্যাটে কোনো দল অঘটনের শিকার হলেও গ্রুপ পর্বে ঘুরে দাঁড়াতে পারে।’পাকিস্তান যে মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের অনুপস্থিতি অনুভব করছে এ নিয়ে ইমরানের মনে কোনো সন্দেহ নেই। তাঁর চোখে, ‘এই দুজনকে পাওয়া গেলে ভারত ও শ্রীলঙ্কা থাকা সত্ত্বেও পাকিস্তানই সবচেয়ে ফেবারিট হতো।’ ওয়েবসাইট।