‘ছড়া দিক ছড়িয়ে প্রগতির আলো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছড়া দিক ধরিয়ে সকলের কালো, ছড়া দিক ছড়িয়ে প্রগতির আলো’ স্লোগান নিয়ে দুই দিনব্যাপী অষ্টম কিশোরগঞ্জ ছড়া উৎসব শেষ হলো গতকাল শনিবার। গতকাল উৎসবের সমাপনী দিনে অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরীর সভাপতিত্বে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক ছড়াকার ও কবি তাঁদের স্বরচিত ছড়া পাঠ করেন। পরে শিক্ষাবিদ আবু খালেদ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘ছড়া দিক ধরিয়ে সকলের কালো, ছড়া দিক ছড়িয়ে প্রগতির আলো’ শীর্ষক আলোচনা। এ ছাড়া সুকুমার রায় সাহিত্য পদক ও সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পুঁথিপাঠ, বাউলগান, সারিগান ও নৃত্যানুষ্ঠানেরও আয়োজন করা হয়।