‘ছ’ ইউনিটে অপেক্ষমাণ তালিকার সাক্ষাত্কার ৩ মার্চ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ছ’ ইউনিটে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনে ভর্তির সাক্ষাত্কার আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে।ইউনিট সমন্বয়কারী অধ্যাপক সেলিম তোহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ‘ছ’ ইউনিট-ভুক্ত আইন ও মুসলিম বিধান বিভাগে প্রথম শিফটের তিনটি ও দ্বিতীয় শিফটের চারটি এবং আল-ফিক্হ বিভাগে প্রথম শিফটের একটি আসন খালি হওয়া সাপেক্ষে নতুন এ সাক্ষাত্কারের তারিখ ঘোষণা করা হয়েছে।৩ মার্চ সকাল ১০টায় অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।