প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘ছ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট—www.juniv.edu-এ পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে JU, স্পেস এবং রোল লিখে 9934-এ এসএমএস পাঠালে ফলাফল জানা যাবে। আজ সোমবার ২৫ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রাত ১২টার মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।—বিজ্ঞপ্তি