চীনের পর এখন মালয়েশিয়ায়। এসিসির ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবে মালয়েশিয়া, চীন, মিয়ানমার, ব্রুনাই ও সিঙ্গাপুরের দায়িত্বে। এই ব্যস্ততার মধ্যেও টেস্ট ক্রিকেটের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন সাবেক অধিনায়ক ও অভিষেক টেস্টেই সেঞ্চুরি করা আমিনুল ইসলাম। আজ মালয়েশিয়া ফিরে যাওয়ার আগে বলে যাচ্ছেন, কতটা রোমাঞ্চকর ছিল তাঁর এই তিন দিনের বাংলাদেশ সফর টেস্ট ক্রিকেটের ১০ বছর পূর্তির অনুষ্ঠান কেমন লাগল?আমিনুল ইসলাম: আমি অংশ নিয়েছি এমন অনুষ্ঠানগুলোর মধ্যে সেরা অনুষ্ঠান।্রএত বড় আয়োজন! এত বড় করে আমাদের সম্মান জানানো! সবচেয়ে বড় কথা অনুষ্ঠানের মূল ব্যাপারটাই ছিল টেস্ট ক্রিকেটাররা। আপনাদের জন্য তো বিশেষ উপহার হিসেবে আবার টেস্ট ক্যাপ দেওয়া হলো। এই অনুভূতিটা কেমন?আমিনুল: এটা একটা স্বীকৃতি। একটা ক্রেস্ট যেমন মানুষের বাসায় শোভা পায়, এটাও পাবে। ক্যাপটা এত সুন্দর করে দেওয়া হয়েছে যে, এটা আমি ক্রেস্টের মতো করেই সাজিয়ে রাখতে পারব। সব মিলিয়ে অনুভূতি অসাধারণ। জন্মদিনের মতো একটা দিন কাটল। ক্যাপটা কি ঢাকার বাসায় রেখে যাবেন, নাকি সঙ্গে করে মালয়েশিয়ায় নিয়ে যাবেন?আমিনুল: একটা ভালো প্রশ্ন করলেন। আমি কিন্তু ক্যাপটা পাওয়ার পর থেকেই এই চিন্তা করছি। এটা কোথায় রাখব? ক্যাপটা আমার কুয়ালালামপুরের বাড়িতে কতটা শোভা পাবে বা ঢাকার বাড়িতে কতটা শোভা পাবে? এখনো দোদুল্যমান অবস্থায় আছি। কোনো সিদ্ধান্তে আসতে পারিনি (হাসি)। বিদেশে ব্যস্ত কর্মজীবনের মধ্যেও এই অনুষ্ঠানের জন্য বিসিবির আমন্ত্রণে খুব অল্প সময়ের জন্য ঢাকায় এলেন। আগ্রহের মূল কারণ কী?আমিনুল: প্রথম কারণটা হলো, আমার সব পুরোনো বন্ধু জাহাঙ্গীর, সুজন (খালেদ মাহমুদ) সবার সঙ্গে দেখা হবে। তা ছাড়া এটা ক্রিকেট বোর্ডের একটা আনুষ্ঠানিক নিমন্ত্রণ। বুঝতে পারছিলাম অনুষ্ঠানে এলে সবাই আবার একসঙ্গে পুরোনো দিনে ফিরে যাব।্রপুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা তো যেকোনো কিছুর চেয়েই আনন্দদায়ক। এসব জিনিসই বেশি কাজ করেছিল। সঙ্গে আমাদের সম্মান জানানোর ব্যাপারটা তো ছিলই। এর আগে ক্রিকেটাররা মিলেও একটা অনুষ্ঠান করেছিলেন ধানমন্ডি ৪ নম্বর মাঠে। শুনেছিলেন নিশ্চয়ই...আমিনুল: দারুণ একটা কাজ করেছে ওরা।্রআমিও আমন্ত্রণ পেয়েছিলাম, তবে যখন পেয়েছি তখন আমি কোথায় যেন যাচ্ছিলাম...চীনে বা সিঙ্গাপুরে হয়তো। ওই অনুষ্ঠানটা তো ছিল শুধুই ক্রিকেটারদের। পরে শুনে নিশ্চয়ই আফসোস হয়েছে...আমিনুল: প্রচণ্ড আফসোস হয়েছিল। মনে হচ্ছিল, আমি আসতে পারলে পুরো জিনিসটা পরিপূর্ণতা পেত। এবার আসার সেটাও একটা কারণ। আমি চেয়েছি ব্যাপারটা পরিপূর্ণ হোক। বিসিবির অনুষ্ঠানে এসে তো অনেকের সঙ্গেই দেখা হয়েছে। সবচেয়ে বেশি দিন পর দেখা হলো কার সঙ্গে?আমিনুল: শান্ত (হাসিবুল হোসেন), জাহাঙ্গীর, সুমিত (ফাহিম মুনতাসির), বিকাশ (মাহমুদুল হাসান) এদের সঙ্গে একেবারেই যোগাযোগ ছিল না। আর সবার সঙ্গে তো প্রায় নিয়মিতই দেখা হয়। অনুষ্ঠানে এসে বিশেষ কোন স্মৃতিটা মনে পড়েছে আপনার?আমিনুল: মঞ্চের বড় বলটা ঘুরে যখন বড় টেস্ট ক্যাপটা বেরিয়ে এল, সে সময় আমার হাতটা যেন নিজে নিজেই দুর্জয়ের (নাঈমুর রহমান) দিকে চলে গেল। দুর্জয়কে বললাম, ‘থ্যাংক ইউ ভেরি মাচ।’ দুর্জয় জানতে চাইল, ‘কেন, বুলবুল ভাই?’ বললাম, ‘তুমি আমাকে অভিষেক টেস্ট ম্যাচটা খেলতে অনেক সাহায্য করেছিলে।’ অনুষ্ঠানে এডি বারলোর কথা, কোচ সরওয়ার ইমরানের কথা খুব মনে পড়ছিল। তাঁদের কাছেও আমরা অনেক কৃতজ্ঞ। আপনি তো বাংলাদেশের প্রথম বিশ্বকাপ-অধিনায়ক। বাংলাদেশে বিশ্বকাপ দেখবেন না?আমিনুল: ১৫ বা ১৬ ফেব্রুয়ারি আসব আশা করি। তবে ওই সময় আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তার পরও তিন-চারটি ম্যাচ দেখার চেষ্টা করব। উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন?আমিনুল: ওই টিকিটটা কি দেবে আমাদের? ঠিক জানি না উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারব কি না।