‘জন্মভূমি ছেড়েছি রাজনীতির কারণে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম-বেড়ে ওঠা আর ক্রিকেট ক্যারিয়ারের শুরু দক্ষিণ আফ্রিকায়। জীবনের প্রথম ২২টি বছরও কাটিয়েছেন সেখানেই। অথচ এখন খেলছেন নিউজিল্যান্ড দলে। কারণ কী? জ্যাকব ওরামের শূন্যতা পূরণ করার যে প্রত্যাশা, পারবেন সেটা পূরণ করতে? মিরপুর স্টেডিয়ামে কাল এসব প্রশ্নেরই উত্তর দিলেন নিউজিল্যান্ডের ৩১ বছর বয়সী অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট সিরিজ জিততে হলে তো কাল (আজ) আপনাদের জিততেই হবে?গ্রান্ট এলিয়ট: জিততেই হবে? এখনো তিন ম্যাচ বাকি না! এ জন্যই তো হারলে সিরিজ জয়ের আর সুযোগ নেই!এলিয়ট: ওহ্, তাই তো। হিসাবে একটু গোলমাল হয়ে গেছে। হারলে বড়জোর ২-২ করা যাবে। আসলে আমরা তো ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। আগে এ ম্যাচটা জিততে হবে। আশা করি, আমরা জিতব। গত ম্যাচটা তো আপনার নিজের জন্যও ভালো যায়নি...এলিয়ট: কিছু বোঝার আগেই তো আউট হয়ে গেলাম। আমি ওই সময় আউট হওয়ায় দলকে অনেক মূল্য দিতে হয়েছে। আমি আউট না হলে হয়তো ডাকওয়ার্থ-লুইস সমীকরণ দলের জন্য অত কঠিন হতো না। ওটা ভেবে খারাপ লাগছে?এলিয়ট: নাহ্...খারাপ তো লাগেই। তবে এসব ভেবে বসে থাকলে তো চলবে না। এই তো আরেকটা ম্যাচ চলে আসছে। এখন ভাবনা এই ম্যাচ নিয়েই।  এ জন্যই এত লম্বা সময় নেট করলেন?এলিয়ট: আজ ব্যাটিং একটু বেশি সময় নিয়েই করলাম। তবে আমি তো অলরাউন্ডার, আমাকে এমনিতেই বেশি ঘাম ঝরাতে হয়। অলরাউন্ডার জ্যাকব ওরাম টেস্ট ছাড়ার পর অনেকেই বলছিল, আপনি তাঁর জায়গা নিতে পারেন। আপনার টেস্ট অভিষেকও হয়েছিল ওরাম চোট পাওয়ায়। পারবেন ওরামের জায়গা নিতে?এলিয়ট: জ্যাকব নিউজিল্যান্ডকে অনেক ম্যাচ জিতিয়েছে, ওর জায়গা নেওয়া কঠিন। তা ছাড়া দুজনের তুলনা করাও মনে হয় ঠিক নয়। ও ছিল মূলত বোলিং অলরাউন্ডার, কিংবা জেনুইন অলরাউন্ডারও বলা যায়। আর আমি ব্যাটিং অলরাউন্ডার, আমার ৮০ শতাংশ ব্যাটিং আর ২০ শতাংশ বোলিং। দলে জায়গাটা তো এখনো পাকা হলো না...এলিয়ট: টেস্ট রেকর্ড আসলেই এখনো বলার মতো নয়। তবে ওয়ানডেতে মনে হয় খারাপ করিনি। গড় মধ্য তিরিশে, কিছু উইকেটও নিয়েছি। চোটের কারণে সাত মাস মাঠের বাইরে ছিলাম, এটাও জায়গা পাকা করতে না পারার একটা কারণ। তবে সময় ফুরিয়ে যায়নি, দেখা যাক। গত বছর ফেব্রুয়ারিতে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেও ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত দলের সদস্য। পরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দলকে জিতিয়েছিলেন অপরাজিত ৭৫ করে। কোনটা বেশি তৃপ্তিদায়ক ছিল?এলিয়ট: দলের জয়টাই বেশি গুরুত্বপূর্ণ, এ জন্যই আমরা ক্রিকেটটা খেলি, তাই না? সেঞ্চুরি ব্যক্তিগত অর্জন, তবে দিন শেষে দল হারলে সেঞ্চুরির স্বাদটা পানসে হয়ে যায়। আমার কাছে তাই জোহানেসবার্গের ৭৫-ই আগে। জন্মভূমি ছাড়লেন কেন?এলিয়ট: নানা কারণে। এত সব এখন আর বলতে চাই না। শুধু এটুকু বলছি, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে রাজনীতি অনেক। এসব রাজনীতিতে ত্যক্ত-বিরক্ত ও হতাশ হয়ে দেশ ছেড়েছি। নিউজিল্যান্ডের সঙ্গে আপনার সংযোগসূত্র কী?এলিয়ট: কোনো সংযোগ নেই। নিউজিল্যান্ড অসম্ভব সুন্দর একটা দেশ। আমাকে অবশ্য বেশি টেনেছে দেশটির জীবনধারা। এ জন্যই নিউজিল্যান্ডে এসেছি, ব্যস। আপনাদের ফিজিও কেটি স্টকার বলছিলেন, আপনি নাকি ড্রেসিংরুম মাতিয়ে রাখেন?এলিয়ট: তাই বলেছে নাকি? আসলে মজা সবাই করে। প্রচণ্ড চাপের খেলা, ড্রেসিংরুমে মজা-টজা করলে চাপটাকে দূরে সরিয়ে রাখা যায়।