‘জলবায়ু উদ্বাস্তু ও নগর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ‘জলবায়ু উদ্বাস্তু ও নগর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা ২৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি অভিজাত হোটেলে বেসরকারি সামাজিক সংগঠন ‘পথিকৃত’ এ মতবিনিময় সভার আয়োজন করে।নাগরিক নেতা ফিরোজ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল, খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম ও খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. মনিরুজ্জামান খান।মতবিনিময় সভায় জলবায়ু উদ্বাস্তু ও নগর ভাবনা শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফলের ওপর ভিত্তি করে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এস এম রিয়াজুল আহসান। মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন আক্তার হোসেন চৌধুরী।অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল আজিজ, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, মেরিনা যুথি, মাহফুজুর রহমান, আবিরুল জব্বার প্রমুখ।