‘জাতিকে কিছু দিতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএলপিএলে ওয়াইয়াম্বার হয়ে খেলে কাল ঢাকা ফিরেছেন। আজ আবার উড়াল দেবেন ত্রিনিদাদের উদ্দেশে। সেখান থেকে বিশ্বকাপ খেলতে আবার যাবেন শ্রীলঙ্কায়। ব্যস্ততার মধ্যে দিয়ে যাওয়া সময়টা উপভোগই করছেন তামিম ইকবাল। জাতীয় দলের এই ওপেনারের চাওয়া এখন একটাই—বিশ্বকাপ থেকে জাতিকে একটা সুখবর দেওয়া এসএলপিএল থেকে ফিরে পরদিনই ত্রিনিদাদ চলে যাচ্ছেন। খুব ব্যস্ত সময় কাটছে...তামিম ইকবাল: আসলেই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আমি খুব উপভোগও করছি। অনেক কিছু শিখছি। টি-টোয়েন্টিতে আমি কখনো সফল ছিলাম না। এখন আত্মবিশ্বাস পাচ্ছি। এসএলপিএলে কেমন কাটল সব মিলিয়ে?তামিম: চমৎকার। খুব ভালো সফর ছিল এটা আমার জন্য। টার্গেট ছিল সর্বোচ্চ রান করব টুর্নামেন্টে। ১২-১৩ রানের জন্য সেটা হয়নি। তার পরও সব মিলিয়ে ভালো কেটেছে। প্রথম ম্যাচে ৯৩ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থেকে গেলেন। সেঞ্চুরি না হওয়ায় আফসোস আছে? তামিম: টি-টোয়েন্টিতে আমি কখনো সেঞ্চুরি করিনি। করতে পারলে ভালো লাগত। তবে ওই দিন সুযোগও ছিল না করার। যতটুকু পেরেছি, করেছি। হতাশ নই। ও রকম ব্যাটিং করতে পেরে বরং খুশি। আর পরের ম্যাচগুলোর ব্যাটিং? বড় রান তো আর হলো না...তামিম: খারাপ ব্যাটিং করিনি বোধ হয়। একটা ম্যাচে ৩৬ করলাম, খুব কঠিন উইকেট ছিল ওই ম্যাচে। তার পরও নিজের মতো করে একটু সময় নিয়ে শট খেলতে পেরেছি। অন্যান্য ম্যাচেও স্বাভাবিক ব্যাটিং করেছি। কিছু ভুলত্রুটি হলেও সেগুলো শেখার অংশ। মাহেলা জয়াবর্ধনে অধিনায়ক ছিলেন আপনাদের। আপনার ব্যাটিং নিয়ে তিনি কিছু বলেছেন?তামিম: তার মতো অধিনায়কের অধীনে খেলাটাও একটা বিশাল অভিজ্ঞতা। আমি খুব খুশি, খুব গর্বিত তার দলে খেলতে পেরে। কেউ ভুল করলে সে নিজ থেকে এসে সেটা নিয়ে কথা বলে। বলে, এভাবে না খেলে ওভাবে খেলে দেখতে পারো। এ রকম কিছু বিষয়ে আমার সঙ্গেও কথা হয়েছে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কী আলোচনা হলো অন্য ক্রিকেটারদের সঙ্গে?তামিম: বাংলাদেশের ক্রিকেটেরও যে এখন একটা জায়গা তৈরি হয়েছে, সেটা আমরা আরেকবার বুঝেছি এসএলপিএলে গিয়ে। ফ্র্যাঞ্চাইজির মালিক, খেলোয়াড় সবাই এক বাক্যে আমাদের ক্রিকেটের উন্নতির কথা স্বীকার করেছে। বিশেষ করে গত এশিয়া কাপের পর থেকে বাংলাদেশের ক্রিকেটকে সবাই অন্য চোখে দেখা শুরু করেছে। কাল (আজ) ত্রিনিদাদে যাচ্ছেন। বিশেষ কোনো ব্যক্তিগত লক্ষ্য?তামিম: এই কয় দিনে যে অভিজ্ঞতা হয়েছে, নিজের জন্য যে গেমপ্ল্যান ঠিক করেছি, সে অনুযায়ী খেলতে চাই। আশা করি, অভিজ্ঞতা কাজে লাগবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার অনেক খেলছেন আপনারা। এটাকে কীভাবে দেখেন?তামিম: কোনো বড় ইভেন্টের আগে এবারই সবচেয়ে ভালো প্রস্তুতি নিচ্ছি আমরা। এর আগে আর কোনো টুর্নামেন্টে এ রকম প্রস্তুতি হয়নি। এখন ফলাফলটা ভালো হলেই হয়। এত দিন ধরে আমরা এত কষ্ট করছি। এবার জাতিকে কিছু দিতে চাই। বিশ্বকাপে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী?তামিম: গ্রুপ পর্বের অন্তত একটা ম্যাচে ম্যাচ উইনিং ইনিংস খেলতে চাই। এসএলপিএলের অভিজ্ঞতা কতটা কাজে দেবে বলে মনে হয় শ্রীলঙ্কা বিশ্বকাপে?তামিম: কল্পনাও করিনি শ্রীলঙ্কার উইকেট এত স্পোর্টিং হবে। একদম ইউরোপিয়ান উইকেটের মতো। বোলার-ব্যাটসম্যান সবার জন্যই কিছু না-কিছু আছে। এই উইকেটে আরও খেলার জন্য আমি মুখিয়ে আছি।