‘জাতীয় বাজেটেও ক্রিকেট থাকুক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক এক দিনের ম্যাচের অধিনায়ক তিনি। সময়ের পালাবদলে এখন ক্রিকেট বোর্ডের পরিচালক। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের আট নম্বরে উঠে আসা গাজী আশরাফ হোসেনের (লিপু) কাছে একই সঙ্গে রোমাঞ্চের এবং দায়িত্ববোধে জেগে ওঠার ডাকও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আটে এল, কেমন লাগছে?গাজী আশরাফ হোসেন: খুবই ভালো লাগছে। ১৯৮৬ এশিয়া কাপ দিয়ে আমাদের আন্তর্জাতিক ক্রিকেট শুরু। তখন স্বপ্নের গণ্ডি ছিল ছোট। ক্রিকেট খেলে যে জীবিকা নির্বাহ করা যায়, সেটাও ছিল কল্পনাতীত। আমাদের একজন কোচ এনে দিতেও ক্রিকেট বোর্ডকে অনেক কাঠখড় পোড়াতে হতো। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট তখন কেমন ছিল?আশরাফ: বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের কাছে যাওয়াটাই অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য। তখন একটা বিষয় খুব কাজ করত, আমরা যেন অলআউট না হয়ে যাই। আর আন্তর্জাতিক ক্রিকেটও তো খুব বেশি খেলা হতো না। এক এশিয়া কাপের দিকেই তাকিয়ে থাকতাম। চোখের সামনে বড় বড় তারকা ক্রিকেটারকে দেখে কেমন লাগত?আশরাফ: তখন টেলিভিশনে এত বেশি ক্রিকেট দেখতাম না। ভিডিও ক্যাসেট এনে ধারণ করা খেলাই দেখতাম। মনে আছে ওমর কোরেশী একাদশের সঙ্গে ঢাকায় এসেছিলেন ইমরান খান, ওয়াসিম আকরাম, আবদুল কাদির, জাকির খানরা। তারা কয়টা ল্যাপ দিচ্ছে, কী করছে খেলার বাইরে এসবও দেখার বিষয় ছিল আমাদের। খুব ছবি-টবি তুলেছিলেন নিশ্চয়ই...আশরাফ: ছবি তোলার দিকে না আবার বেশি মনোযোগ চলে না যায়, সেজন্য মাঠে ক্যামেরা নিয়ে যেতে বারণ করা হতো তখন। তার পরও গ্রেট খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলার ইচ্ছে কাজ করত সবার মধ্যে। মাঠে যেসব ফটোগ্রাফার থাকতেন, তাঁদের অনুরোধ করতাম, কাইন্ডলি আমার একটা ছবি তুলে দেবেন। বাংলাদেশের ক্রিকেট কখনো এই পর্যায়ে যাবে ভেবেছিলেন?আশরাফ: ক্রিকেট খেলা যখন শুরু করি, স্বপ্ন তো ছিলই। তবে স্বপ্নটা এত স্বচ্ছ ছিল না। চিন্তা করতাম, যদি অমুক জায়গায় খেলতে পারতাম, অমুক দলের বিপক্ষে যদি আমরা এ রকম করতে পারি...এসব আর কী। অন্যরাও আমাদের নিয়ে এত ভাবতে পারত না। মনে আছে ১৯৯৩-৯৪-এর দিকে ঢাকায় এসে ওয়াসিম আকরাম আমার কাছে একাধিকবার বিস্ময় প্রকাশ করেছেন, আকরাম খান কীভাবে এক মৌসুম ক্রিকেট খেলে ৫ লাখ টাকা পায়! ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে উঠে এলেও বাংলাদেশের ক্রিকেট কিন্তু কখনোই লক্ষ্য ঠিক করে এগোয়নি। সামনে এগোনোর জন্য নির্দিষ্ট লক্ষ্য কি থাকা উচিত নয়?আশরাফ: আমি নিজেও কিন্তু বছর পাঁচেক আগে বলতাম, আমরা যেন ছয় নম্বরে চলে যেতে পারি। কিংবা ২০১১ বিশ্বকাপে আমাদের টার্গেট যেন হয় কমপক্ষে সেমিফাইনাল। এটা মোটেও অসম্ভব না। আমার মনে হয় না বিশ্বকাপের আগে আমরা ওই সম্ভাবনা থেকে খুব পিছিয়ে আছি। ভবিষ্যতের জন্য আমাদের ছোট ছোট লক্ষ্য নিয়েই এগোতে হবে। এর জন্য প্রয়োজন বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা। ৮ নম্বরে ওঠার পর ভবিষ্যতের জন্য কি কোনো লক্ষ্য স্থির করবে বোর্ড?আশরাফ: আমার মনে হয়, সুনির্দিষ্ট টার্গেট সেট না করাই ভালো। ছয় নম্বর টার্গেট করলে, পাঁচ নম্বর নয় কেন? আমাদের ক্রিকেটে হয়তো কখনো এমন একটা সময় আসবে যখন আমরা খুব বেশি ভালো খেলে কয়েকটা ধাপ এগিয়ে যাব। কাজেই ওপরে উঠতে হবে—এটাই চিন্তা হওয়া উচিত। সময়ই ঠিক করে দেবে আমরা কোথায়, কীভাবে যাব। তবে এটার জন্য আমাদের সামগ্রিকভাবেই এগোতে হবে। আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আছে, কিন্তু ক্রিকেট কোথায় যাবে সে কথাটা কোথাও নেই। আমি স্বপ্ন দেখি সরকারি দল, বিরোধী দল পরবর্তী বাজেটে ক্রিকেট নিয়ে কথা বলবে। জাতীয় বাজেটেই এখন ক্রিকেটের থাকার সময় এসেছে। ওয়ানডের মতো টেস্ট ক্রিকেটে কিন্তু সেভাবে এগোয়নি বাংলাদেশ...আশরাফ: আমাদের খেলোয়াড়েরা টেস্ট যেমন কম খেলছে, প্রথম শ্রেণীর ক্রিকেটও খুব বেশি খেলছে না। দুই দিক থেকেই অভিজ্ঞতার ঘাটতি থেকে যাচ্ছে। টেস্টে না এগোনোর এটা একটা কারণ। এফটিপিতে এর দিকে জোর দেওয়া দরকার। আর প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়াতে হবে। সঙ্গে তরুণ প্রতিভা তুলে আনার প্রক্রিয়াটাও ধরে রাখতে হবে। আগামী ২ বছর পর ওয়ানডে এবং টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলকে কোথায় দেখতে চান?আশরাফ: আমি খুব খুশি হব যদি দুই বছর পর ওয়ানডেতে আমরা ৬-৭-এর মধ্যে থাকতে পারি। তবে টেস্টে আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।