‘জাতীয় সংগীতের সময় খুব কষ্ট পাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর নিয়েছেন জাতীয় দল থেকে। কিন্তু নতুন কোচ তাঁকে দলে চান। আমিনুল হক তাই জাতীয় দলে না থেকেও যেন আছেন। লেবানন ম্যাচসহ প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়েই কথা বললেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কাল (আজ) লেবাননের সঙ্গে ফিরতি ম্যাচ। দেখবেন তো?আমিনুল হক: হ্যাঁ, মাঠে গিয়ে অবশ্যই দেখব। জাতীয় দলের খেলা, ঘরে বসে তো আর থাকতে পারব না।আপনার কথা তো কোচ ইলিয়েভস্কি বারবার বলেন। আজ (গতকাল) সংবাদ সম্মেলনে বললেন, আপনিই দেশের সেরা গোলরক্ষক। আপনার বিদায়ে গোলকিপিংয়ে সমস্যা হয়েছে...আমিনুল: এটা কোচের অভিমত। আমি তো আর নিজেকে সেরা দাবি করতে পারি না। তবে অবসর যখন নিয়ে ফেলেছি, এ নিয়ে আর ভাবতে চাই না। কিন্তু পরশু বুয়েট মাঠে অনুশীলনে কাকতালীয়ভাবে দেখা হওয়ার পর কোচ তো আপনাকে আবার ফেরার অনুরোধ জানিয়েছেন।আমিনুল: কোচ প্রথম থেকেই চাইছেন। কিন্তু আমি মানসিকভাবে আর প্রস্তুত নই। ফেরার সঙ্গে অনেক বিষয় যুক্ত। শুধু তো কোচ চাইলেই আমি ফিরতে পারি না। তাহলে কি জাতীয় দলে আর খেলবেনই না?আমিনুল: মানুষের ভাগ্যে কখন কী আছে কে জানে! তবে আপাতত আমি আর সেই রকম সম্ভাবনা দেখছি না। সময় কাকে কোথায় নিয়ে দাঁড় করায় আগেভাগে তো আর বলা যায় না। কোচ তো আপনার কাছ থেকে পরামর্শ-টরামর্শ নেন শুনেছি। এই ম্যাচের আগে সে রকম কিছু চেয়েছেন?আমিনুল: সেদিন বুয়েট মাঠে তিনি অনেক কথাই বলেছেন। এটা তো ঠিক, কোচ নতুন। এখনো সবকিছু ভালোভাবে জানেন না। খেলোয়াড়দের চিনতে চিনতেই তো তাঁর অনেকটা সময় লাগার কথা। তার পরও আমি যেহেতু অনেক দিন খেলেছি, অনেক কিছু জানি, কাজেই আমিও টুকটাক পরামর্শ তাঁকে দিই। লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচটা নিয়ে কোনো কথা হলো?আমিনুল: হ্যাঁ হয়েছে। কোচ বলেছেন, খেলোয়াড়েরা তাঁর নির্দেশনা অনুযায়ী খেলতে পারেনি। আসলে আন্তর্জাতিক অঙ্গনে আমরা ম্যাচ খেলি খুবই কম। আন্তর্জাতিক ম্যাচ প্রচুর খেলা দরকার। তাহলে সাহস বাড়বে। আমার মনে হয়, আত্মবিশ্বাসের ঘাটতিটা আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণেই।  বিপ্লব দলে আছেন, কিন্তু গোলরক্ষক হিসেবে কোচের পছন্দ তরুণ মামুন খানকে। এটাকে কীভাবে দেখছেন?আমিনুল: আমার দেখার কিছু নেই। কোচ যাকে ভালো মনে করবেন, তাকেই খেলাবেন। বাইরে থেকে মন্তব্য করা উচিত নয়। কোচের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। তবে গোলকিপিং নিয়ে বিতর্ক কেন বোধগম্য নয়।  কেন বোধগম্য নয়?আমিনুল: কোচ বলেছেন, মামুন যে গোলগুলো খেয়েছে তাতে ওর করার কিছু ছিল না। মামুন ভালো কয়েকটা সেভও করেছে। অনুশীলনে নাকি মামুনকে ভালো মনে হয়েছে তাঁর। কিন্তু বিপ্লবের জন্য খারাপ লাগে না?আমিনুল: খারাপ তো লাগেই। আমি আর ও একসঙ্গে শুরু করেছিলাম। আমি গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ হওয়ায় সে সুযোগ কম পেয়েছে। ধারণা করেছিলাম, আমি অবসর নেওয়ায় বিপ্লবই হবে সেরা পছন্দ। কিন্তু কোচের অন্য একজনকে সুযোগ দিচ্ছেন। তবে চাইব, বিপ্লবের যাতে কোনো অসম্মান না হয়।  এমনিতে লেবাননের কাছে চার গোলে হারবে বাংলাদেশ, ভাবতে পেরেছিলেন?আমিনুল: একেবারেই না। পুরো দলই খারাপ করেছে। কোনো বিভাগই স্বাভাবিক খেলতে পারেনি। এটা মাথায় রেখে কাল (আজ) ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে। বাইরে থেকে সব দেখে মনে হয় না—আবার নেমে পড়ি?আমিনুল: ও রকম তো মনে হয়ই। আমি থাকলে নিজের কাছেই ভালো লাগত। কিন্তু একসময় তো সরে আসতেই হয়। আমি না হয় একটু তাড়াতাড়িই সরে এলাম। তবে অসম্ভব মিস করছি। জাতীয় সংগীত বাজার সময় খুব কষ্ট পাই।