‘জানি না কেন আমি বাদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজী ট্যাংকের বিপক্ষে করেছিলেন অপরাজিত ১০৮, কাল কলাবাগানের বিপক্ষে এবারের লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন শামসুর রহমান। কিন্তু লিগে ভালো খেলার পরও বিশ্বকাপের ২৩ জনের দলে না থাকাটা হতাশ করেছে মোহামেডানের এই ব্যাটসম্যানকে সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে উদ্যাপনটা একটু অন্য রকম মনে হলো। এটা কি ২৩ জনের দলে না থাকার জবাব?শামসুর রহমান: ব্যাপারটা সে রকম না। জাতীয় দলে থাকা না-থাকা কোনো ব্যাপার না। সবচেয়ে বড় কথা আমি পারফর্ম করছি। হ্যাঁ, আমার আশা ছিল বিশ্বকাপের ২৩ জনের দলে আমি থাকব। জানি না, কেন আমি বাদ। পত্রিকায় দেখেছি, পারফরম্যান্সের জন্য বাদ দেওয়া হয়েছে। জিনিসটা আমার কাছে খুব বাজে লেগেছে। এমন কোনো খারাপ পারফরম্যান্স করিনি যে, ২৩ জনে আমি থাকব না। কোচ-নির্বাচকেরাই ভালো বলতে পারবেন। সেঞ্চুরির পর তো সবাই আগে ড্রেসিংরুমের দিকে ব্যাট ওঠায়। আজ (গতকাল) হসপিটালিটি বক্সের দিকে তুললেন। সেটা কেন?শামসুর: আমিও সবার আগে ড্রেসিংরুমের দিকেই ব্যাট উঠাই। তবে আজ (গতকাল) ম্যাচ শুরুর আগে হানিফ ভাইকে (মোহামেডান কর্মকর্তা হানিফ ভূঁইয়া) ঠাট্টা করে বলেছিলাম, আপনি মাঠে আসেন না, আগের মতো বোনাসটাও হচ্ছে না...। তখন হানিফ ভাই বললেন, ঠিক আছে তুমি ফিফটি করলে ৫০ হাজার টাকা বোনাস। সেজন্যই হানিফ ভাইকে ব্যাট দেখিয়েছি। ম্যাচ শেষে উনি বোনাসটা ঘোষণাও করেছেন। আপনার কি মনে হয় বিশ্বকাপের ২৩ জনের দলে যাঁরা আছেন, তাঁদের কারও কারও চেয়ে আপনার যোগ্যতা বেশি?শামসুর: যাঁদের নেওয়া হয়েছে তাঁরাও ভালো খেলোয়াড়, বলছি না যে তাঁরা খারাপ। আমি বোঝাতে চাচ্ছি, এবারের লিগের পারফরম্যান্স অনুযায়ী আমি অনেকের চেয়ে ভালো। আগেও ছিলাম, এখনো আছি। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন, গত বছর টেস্ট সিরিজের সময়ও গেলেন ইংল্যান্ডে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এখনো স্বপ্নই হয়ে আছে আপনার...শামসুর: ‘এ’ দলে যখন খেলেছি, আমার গড় ছিল ৬৮। জাতীয় দলেও কিন্তু আমি তামিম-সাকিবের বিকল্প হিসেবেই আসি। তার পরও আমাকে কোনো ম্যাচ খেলানো হয়নি। জানি না কেন। তবে আমাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। ‘এ’ দল বলেন, একাডেমি বলেন আমি কিন্তু সুযোগ পাওয়ার মতো পারফর্মই করেছি।্রলিগেও ভালো খেলেছি। মাঠের বাইরে আপনার শৃঙ্খলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কী বলবেন এ ব্যাপারে?শামসুর: আমার মনে হয় না আমি কখনো ইনডিসিপ্লিনড জীবনযাপন করি। খেলার আগের দিন যেসব রুটিন মানা উচিত, আমি মানি। ইনডিসিপ্লিনড হলে আমি পারফর্ম করতে পারতাম না। ও রকম জীবনযাপন করলে আপনি একটা সময়ে শেষ হয়ে যাবেন।্রআমি সব সময়ই ডিসিপ্লিনড ছিলাম, ডিসিপ্লিনড আছি, ভবিষ্যতেও ডিসিপ্লিনড থাকার চেষ্টা করব। সামনে বিশ্বকাপ বলে এবারের লিগের আগে কি বিশেষ কোনো টার্গেট ছিল?শামসুর: বিশ্বকাপ নিয়ে আমি সেভাবে চিন্তা করিনি। তবে আমার ইচ্ছা ছিল ভালো খেলার, যাতে অন্তত স্ট্যান্ডবাই থাকতে পারি। বাংলাদেশ দল এখন খুব ভালো খেলছে। প্রায় তিন-চার বছর এরা একসরেঙ্গ খেলছে। কাজেই আমারও মনে হয়, এত বড় একটা টুর্নামেন্টে নতুন কোনো খেলোয়াড়কে না দেওয়াই ভালো। এটা বিশ্বকাপ, কোনো সিরিজ না। এখানে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। আপনার ক্লাবের কথা বলুন। মোহামেডান এখন যে অবস্থায় আছে, তাতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু?শামসুর: মোহামেডান সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। বড় বাজেটের দল করে। এখন আমাদের অবস্থা খুবই ভালো। সবাই খুব সমর্থন করছে। কর্মকর্তারা প্রায় সব ম্যাচেই মাঠে আসেন। তবে আমাদের মূল লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। আর ভালো খেললে ইনশাআল্লাহ মোহামেডানই চ্যাম্পিয়ন হবে।