প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যারা মুক্তিযোদ্ধা ও নারী কোটা বাতিল চায়, তারা সাধারণ ছাত্রের নামধারী জামায়াতের দোসর বলে মন্তব্য করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। আজ বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জমান বলেন, সাধারণ ছাত্রদের নাম নিয়ে যারা মুক্তিযোদ্ধা ও নারী কোটা বাতিল চায়, তারা কোনোভাবেই সাধারণ ছাত্র নয়। তারা সাধারণ ছাত্রের লেবাসে শিবিরের নেতা-কর্মী। এ ছাড়া গোলাম আযম ও মুজাহিদের যুদ্ধাপরাধের মামলার রায় যখন হবে, তখন শাহবাগে অবস্থান নেওয়ার চেষ্টা বিশেষ উদ্দেশ্য থেকেই। বিবৃতিতে বলা হয়, কারও অযৌক্তিক দাবির মুখে মুক্তিযোদ্ধা কোটায় হাত দিলে সারা বাংলার মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা কখনোই সেটি মেনে নেবে না।