‘জাস্ট ড্যান্স’ শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ছোট পর্দার কোনো অনুষ্ঠানে বিচারক হিসেবে নাম লিখিয়েছিলেন হূতিক রোশন। আর তাতেই বাজিমাত। রিয়ালিটি ড্যান্স শো জাস্ট ড্যান্স পেয়েছে সবচেয়ে বেশি টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি)। আর তাই তাঁর পেছনে পড়ে গেছেন সালমান খান এবং অক্ষয় কুমারের মতো তারকাদ্বয়। জাস্ট ড্যান্স-এর পেছনে ছিল সালমানের বিগ বস ৫ এবং অক্ষয়ের খতরোঁ কে খিলাড়ি ৪। ১ অক্টোবর প্রচারিত হূতিকের জাস্ট ড্যান্স-এর শেষ পর্বটি দেখেছিল প্রায় ৯ কোটি ৭০ লাখ দর্শক। অনুষ্ঠানটির সর্বশেষ টিআরপি ৪.৭। এদিকে সালমানের বিগ বস ৫ পেয়েছে ৪ দশমিক ৩ পয়েন্ট, আর অক্ষয়ের অনুষ্ঠান ৩। মিডিয়া রিসার্চ এজেন্সি টিএএম এ তথ্য নিশ্চিত করেছে। আইএএনএস।