‘জাহান মণি’র সবাই সুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব সাগরের ভারতীয় উপকূলে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণির ক্যাপ্টেনের সঙ্গে গতকাল রোববার যোগাযোগ করা হয়েছে। জাহাজে থাকা লোকজন সুস্থ ও ভালো আছেন বলে তিনি জানিয়েছেন। জলদস্যুরা এখনো তাঁদের কাছে কোনো মুক্তিপণ দাবি করেনি।গত রোববার আরব সাগরে এমভি জাহান মণি জলদস্যুদের কবলে পড়ে। বর্তমানে জাহাজটি সোমালিয়া উপকূলে রয়েছে। জাহাজটির মালিক এস আর শিপিং। বারবার চেষ্টা করে প্রায় এক সপ্তাহ পর গতকাল জাহাজের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে।গতকাল বেলা আড়াইটার দিকে একবার, সন্ধ্যায় আবার ফোনে জাহাজের ক্যাপ্টেন ফরিদ আহমেদ ও প্রধান প্রকৌশলী মতিউল মাওলার স্ত্রী রুখসানা গুলজারের সঙ্গে জাহাজের মালিক এস আর শিপিংয়ের কর্তৃপক্ষের কথা হয়। জাহাজের মালিক মো. শাহজাহান বলেন, তাঁরা সবাই সুস্থ আছেন। জলদস্যুরা তাঁদের সঙ্গে ভালো আচরণ করছে। তাঁদের খাওয়া-দাওয়া ও নামাজ আদায়ের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে।জাহাজের ক্যাপ্টেন ফোনে জানিয়েছেন, জাহাজে বর্তমানে ২০-২৫ জন জলদস্যু রয়েছে। তারা সবাই কৃষ্ণাঙ্গ। তবে কেউ তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেনি।