‘জিম্বাবুয়েই শক্ত প্রতিপক্ষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে জিম্বাবুয়ে সিরিজ, এরপর বিশ্বকাপ। তার আগে জাতীয় লিগের ওয়ানডে আসরে জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স আশাবাদী করছে মাশরাফি বিন মুর্তজাকে ঈদ কেমন করলেন?মাশরাফি বিন মুর্তজা: ভালোই কেটেছে ঈদ, খারাপ না। পরিবারের সবার সঙ্গে নড়াইলে ঈদ করেছি। কাল (আজ) তো অনুশীলনের জন্য দল চট্টগ্রাম যাচ্ছে। আপনি যাচ্ছেন না?মাশরাফি: আমার স্ত্রী অসুস্থ। সেজন্য এখনো নড়াইলেই আছি। চট্টগ্রামে হয়তো দলের সঙ্গে যেতে পারব না। তবে ঢাকা হয়ে কাল (আজ) অন্য ফ্লাইটে আমিও চট্টগ্রাম যাচ্ছি। দলের অন্যদের সঙ্গে যোগাযোগ আছে? সবাই সুস্থ তো?মাশরাফি: হ্যাঁ, কথা তো হয় নিয়মিত। সবাই ঠিক আছে। কারও কোনো সমস্যা নেই। চট্টগ্রামে তিন দিনের অনুশীলন ক্যাম্প করার বিশেষ কোনো উদ্দেশ্য আছে?মাশরাফি: কোচের সঙ্গে এ নিয়ে আসলে কোনো কথা হয়নি। তবে আবার মনে হয় উইকেটটা এবার নতুন হতে পারে। সামনে বিশ্বকাপ, জিম্বাবুয়ে সিরিজেরও দুটি ওয়ানডে চট্টগ্রামে হওয়ার কথা। এসব ভেবেই হয়তো চট্টগ্রামে অনুশীলনের সিদ্ধান্ত। উইকেটটা দেখা হবে মাঠের সঙ্গেও একটু মানিয়ে নেওয়া যাবে...এই আরকি। জাতীয় দলের খেলোয়াড়েরা তো এবার জাতীয় লিগের ওয়ানডেতে বেশ ভালো খেললেন...মাশরাফি: আমার মনে হয়, জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের অন্য খেলোয়াড়দের পার্থক্যটা বোঝা যাচ্ছে এবং এই পার্থক্য অনেক। যারা ফর্মে ছিল না তাদের জন্য তো ভালো হয়েছেই, যারা ফর্মে ছিল তাদের অনেকে হয়তো আগে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেনি, এবার খেলেছে। এটা তাদেরও আত্মবিশ্বাস বাড়াবে। ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স আর কমিটমেন্ট বরাবরই প্রশ্নবিদ্ধ। কিন্তু এবার বোঝা গেল পার্থক্যটা আসলে অনেক। কিন্তু এবার ব্যতিক্রম হওয়ার কারণ কী মনে হয়?মাশরাফি: একটা কারণ হতে পারে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স। দলীয় পারফরম্যান্সের প্রভাবই হয়তো সবার ব্যক্তিগত নৈপুণ্য বাড়িয়ে দিচ্ছে। আরেকটা জিনিস দলে জায়গা ধরে রাখার জন্য খেলোয়াড়দের মধ্যে এখন একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে। এ ধরনের প্রতিযোগিতা যত থাকবে ক্রিকেট তত উন্নত হবে। প্রত্যেক খেলোয়াড় এখন জানে, খারাপ খেললে দলে থাকার সুযোগ কমে যাবে। জাতীয় দলে থাকতে হলে সবাইকে ব্যক্তিগত নৈপুণ্য বাড়াতেই হবে। আপনার আর তামিম ইকবালের তো খেলা হলো না জাতীয় লিগে। ম্যাচ প্র্যাকটিসের অভাব থেকে গেল কি?মাশরাফি: যারা জাতীয় লিগে খেলতে পারেনি, তারা এটাকে কতটা সমস্যা মনে করছে সেটাই হলো ব্যাপার। তবে আমাদের দল এখন যে রকম প্র্যাকটিস করে তাতে মনে হয় না এটা খুব একটা প্রভাব ফেলবে। সব বিভাগে এখন আলাদা আলাদা করে প্র্যাকটিস হয়। আর আমি ঈদের আগে ১৫ দিনের মতো বোলিং করেছি। তামিম তো নিয়মিতই ব্যাটিং করছে নেটে। আপনার ইনজুরির সর্বশেষ অবস্থা কী?মাশরাফি: একটু ব্যথা আছে, কিন্তু ওটাকে ভুলেই থাকতে হবে। এই ব্যথা হয়তো আরও পাঁচ-ছয় মাস থাকবে। কিন্তু ওটা আমার বোলিংয়ে কোনো সমস্যা করছে না। প্রায় পুরো রানআপে বল করতে পারছি নেটে। বাংলাদেশের মতো জিম্বাবুয়ে দলের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো। আসন্ন সিরিজটাকে কীভাবে দেখছেন?মাশরাফি: আমি মনে করি, নিউজিল্যান্ডের চেয়ে জিম্বাবুয়েই আমাদের জন্য শক্ত প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো ফল করেছি। মানুষের প্রত্যাশা তাই এখন আরও বেড়ে গেছে। তা ছাড়া জিম্বাবুয়ে এই কন্ডিশনে অনেক ক্রিকেটে খেলেছে, দলে ভালো ভালো স্পিনারও আছে। দলটা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। নিউজিল্যান্ডের মতো ওদের দলে খুব বেশি নতুন খেলোয়াড় নেই। আমি তো মনে করি, নিউজিল্যান্ড সিরিজের চেয়ে এই সিরিজটাকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। বাংলাদেশ দলের প্রত্যাশা কি থাকবে এই সিরিজে?মাশরাফি: সত্যি বলতে কি, আমার কাছে সব সময় সিরিজ জয়টাই গুরুত্বপূর্ণ। সেটা ৩-২ হোক অথবা ৫-০। ৫-০-তে জিতলে তৃপ্তিটা বেশি হবে স্বাভাবিক। তবে সিরিজ জিতলেই মনে হবে আমার যা দরকার, পেয়েছি।