‘জিরো টু ইনফিনিটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিজ্ঞানচর্চা ও এর জনপ্রিয়করণের লক্ষ্যে প্রকাশিত হয়েছে মাসিক বিজ্ঞান সাময়িকী জিরো টু ইনফিনিটি। একটি বুদ্ধিভিত্তিক বিজ্ঞান-সচেতন জাতি গড়ার অঙ্গীকার নিয়ে এই অক্টোবর মাস থেকেই শুরু হয় সাময়িকীটির অগ্রযাত্রা। সাময়িকীটির উদ্বোধন করেন বুয়েটের ভাইস চ্যান্সেলর ড. এস এম নজরুল ইসলাম এবং বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. আমিনুল হক। আশা করা যাচ্ছে, বুয়েটের গণ্ডি ছাড়িয়ে দেশের আপামর জনগণের কাছে বিজ্ঞানের বিস্ময়ের সব খবর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক অসাধারণ মাইলফলক হবে শিক্ষার্থীদের এই উদ্যোগ।