‘জিয়া’ সরিয়ে ‘শাহজালাল’ স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দর থেকে জিয়ার নামফলক সরিয়ে আজ মঙ্গলবার সকালে সেখানে হজরত শাহজালাল (রহ.)-এর নামফলক স্থাপন করা হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল ভবনের ওপরে স্থাপিত ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এর জায়গায় এখন শোভা পাচ্ছে ‘হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর’-এর নামফলকটি।বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে নাম পরিবর্তনসংক্রান্ত প্রজ্ঞাপন পাওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিদ্ধান্তটির বাস্তবায়ন করে বলে জানা গেছে।১৫ ফেব্রুয়ারি মন্ত্রিসভা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালাল (রহ.)-এর নামে রাখার সিদ্ধান্ত নেয়।