‘জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে’
এখনো তাঁর মুখে আকুতি, ‘আমাকে বাঁচান, মা-বাবা, দুটি ছেলেমেয়ে নিয়ে আমি বড় কষ্টে আছি।’ গত বছর ঢাকার ফুটবলে পাতানো খেলার দায়ে দুই বছর নিষিদ্ধ ইরান শেখ বেরোতে চান দুঃসহ জীবন থেকে। খুলনার বাড়ি থেকে কাল ফোনে এভাবে নিজের অসহায়ত্ব জানালেন রহমতগঞ্জের সাবেক গোলরক্ষক কোথায় আছেন? কী করছেন এখন?ইরান শেখ: খুলনার রূপসা থানার ইসাইপুর গ্রামেই আছি। মা-বাবা, স্ত্রী আর দুই শিশুসন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটছে। আজ (কাল) প্রথম রোজা, একটু ভালো ইফতারি যে কিনব, সেই সামর্থ্যও নেই। এ অবস্থা থেকে মুক্তি চাই। আরও এক বছর নিষেধাজ্ঞা আছে আপনার ওপর। মুক্তি পেতে তো অপেক্ষা করতে হবে...ইরান: দেখেন, কারও কিছু হলো না, মাঝখান দিয়ে আমি দুই বছর সাসপেন্ড। বিচারটা তো ঠিক হয়নি। বাংলাদেশ লিগে শেখ জামালের বিরুদ্ধে আমার দল রহমতগঞ্জ গত বছর পাতানো খেলা খেলল, আমি কর্মকর্তাদের নির্দেশ পালন করেছি মাত্র। আমি পরিস্থিতির শিকার। কাজেই মানবিক কারণে হলেও আমার নিষেধাজ্ঞা তোলা উচিত। অন্যায় করলে শাস্তি তো হবেই। অন্যায় করার আগে এটা আপনার মনে আসেনি?ইরান: ক্লাবের আদেশ মানতে বাধ্য ছিলাম। কারণ, ক্লাবই আমার অন্ন জোগাত। সামান্য কটা টাকা পেতাম রহমতগঞ্জে খেলে, ওই টাকা মা-বাবার হাতে তুলে দিতাম, তা দিয়েই চলত সংসার। কাজেই ওই দিন দ্বিতীয়ার্ধে ডাগ-আউট থেকে যখন গোল খেতে বললেন কর্মকর্তারা, কিছু করার ছিল না আমার। ফুটবল থেকে একেবারেই বাইরে আছেন?ইরান: ঢাকার ফুটবলে আমি নিষিদ্ধ। তবে বাইরে চাইলে খেলতে পারি। এই এক বছরে তিনটি খ্যাপ খেলেছি। একটি কুয়াকাটায়, দুটি বাগেরহাটের শরণখোলায়। সামান্য কটা টাকা হাতখরচ পেয়েছি। ভীষণ উপকার হয়েছে। কিন্তু খ্যাপ খেলার সুযোগ আর পাইনি, সবাই বলে সাসপেন্ড প্লেয়ার আমি। তাই খ্যাপেও নিতে চায় না। তাহলে আপনার জীবনটা কীভাবে কাটছে?ইরান: হতাশায় কাটছে জীবন। রাতে ঘুমাতে পারি না। দুঃস্বপ্ন দেখি। একজন সক্ষম পুরুষ আমি, অথচ কিছু করতে পারছি না। জীবনে ফুটবল খেলাটাই শিখেছি। এখন ফুটবল খেলতে পারছি না, অথই সাগরে হাবুডুবু খাচ্ছি। জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই?ইরান: পরিবারে আমিই একমাত্র ছেলে। এক বোন আছে, আমার ছোট। সে চট্টগ্রামে থাকে। আমার ছেলের বয়স ছয় বছর, ওকে ঠিকমতো বই-খাতা কিনে দিতে পারি না, মেয়ের বয়স তিন বছর। মা অসুস্থ, দিনে ৭০-৮০ টাকার ওষুধ লাগে। এসব চাহিদা মেটাতে পারছি না, অসহায় লাগে নিজেকে। এই যে আপনি পাতানো খেলার জন্য নিষিদ্ধ, বাইরে বেরোলে লোকজন কী বলে?ইরান: লোকজন সবই বুঝে। তারা আমার জন্য সমব্যথী। সবচেয়ে বেশি সমব্যথী আমার বাবা, যিনি ষাটের বেশি বয়সেও কৃষিকাজ করেন। আমি কৃষিকাজ করতে চাইলেও বাবা করতে দেন না। খেতখামারে গিয়ে আমি পানিতে নামলে পোকামাকড় যদি কামড়ায়, বাবা তাই নিষেধ করেন। ঢাকার সঙ্গে যোগাযোগ আছে? ইরান: কারও সঙ্গেই যোগাযোগ নেই। কেউ আমার খবর রাখে না। সবার কাছ থেকে বিচ্ছিন্ন। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী নাকি আপনাকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন? ইরান: মুর্শেদী ভাই একবার পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। পরে আমি আর যোগাযোগ করিনি। আমি চাই, আমার নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হোক। তার জন্যই টাকার জন্য আর হাত পাততে যাইনি।