‘জীবনে এমন পরিস্থিতিতে পড়িনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরও কোনো টাকা না পাওয়ায় না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দুরন্ত রাজশাহীর বিদেশি খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত খেললেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক চামারা কাপুগেদেরা ঘটনার আদ্যোপান্ত জানালেন এমন পরিস্থিতিতে কখনো পড়েননি আগে টসের আগে ঠিক কী ঘটেছিল?চামারা কাপুগেদেরা: আমরা সাত বিদেশি খেলোয়াড় আমাদের ২৫ শতাংশ পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তার জন্য অপেক্ষা করছিলাম। টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে গেছে কিনা কিংবা লেনদেনটা হয়েছে, এমন নিশ্চয়তা চাচ্ছিলাম আমরা। ম্যাচ শুরুর মিনিট বিশেক আগে নিশ্চয়তা পেয়ে মাঠে নামি। সেই ২৫ শতাংশ টাকা কি পেয়ে গেছেন?কাপুগেদেরা: এখনো এক টাকাও পাইনি। আমাদের বলা হয়েছে, লেনদেনের প্রক্রিয়া চলছে। আশা করছি, সোমবারের মধ্যে পেয়ে যাব। নিশ্চয়তা না পেলে কি সত্যি সত্যি ম্যাচ বয়কট করতেন?কাপুগেদেরা: আমরা বসে থাকতাম। কারণ এই নয়টা ম্যাচ খেলে বেশির ভাগ বিদেশি ক্রিকেটার কোনো টাকা পায়নি। এত দিন খেলেছি শুধু বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজিকে সম্মান জানিয়ে। এখন তাদের জানাতে চাই, টাকা না দিলে আর খেলব না। না খেলার সিদ্ধান্ত কখন নিয়েছিলেন?কাপুগেদেরা: ফ্র্যাঞ্চাইজি মালিক এবং বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের সঙ্গে একাধিক আলোচনায় টাকা না পেলে ম্যাচ বয়কটের কথা জানিয়েছিলাম। মাঠে তো আপনিই অধিনায়কত্ব করলেন। তাহলে টস করতে তামিমকে পাঠানো হলো কেন?কাপুগেদেরা: তখনো আমরা নিশ্চয়তা পাইনি। তামিমের টসে যাওয়ার সেটাই কারণ। খেলা শুরুর মিনিট বিশেক আগে নিশ্চয়তা পেলে আমরা খেলার সিদ্ধান্ত নিই। আপনাদের না খেলার সিদ্ধান্তে দলের স্থানীয় ক্রিকেটারদের অবস্থান কী ছিল?কাপুগেদেরা: এখানে স্থানীয় ক্রিকেটারদের কোনো ব্যাপার ছিল না। আমিসহ বিদেশি ক্রিকেটাররা মিলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম।  ম্যাচের আগের এসব ঘটনাই কি মাঠের খেলায় প্রভাব ফেলল?কাপুগেদেরা: আমার তা মনে হয় না। আমরা পেশাদার ক্রিকেটার এবং জানি কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। আমি আশাবাদী, আমরা ঘুরে দাঁড়াব।  খেলছেন কিন্তু টাকা পাচ্ছেন না—আগে কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন?কাপুগেদেরা: জীবনেও এমন পরিস্থিতিতে পড়িনি। তবে এমন হতেই পারে। তাদের অবস্থাও আমি বুঝতে পারছি। বাংলাদেশ ব্যাংকের নাকি অনুমতি লাগবে। তাই ফ্র্যাঞ্চাইজিকে বলেছি, বিসিবিকে বলে টাকাটা যত দ্রুত আমাদের হাতে দেওয়া যায়। ফিকা তো বিপিএলের ব্যাপারে আপনাদের আগেই সতর্ক করেছিল। তার পরও কেন খেলতে এলেন এখানে?কাপুগেদেরা: প্রথমত, আমাদের এজেন্ট টাকা পাওয়ার নিশ্চয়তা দিয়েছিল। তাছাড়া ফ্র্যাঞ্চাইজি মালিক নিজে আমার সঙ্গে কথা বলেছেন, টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে আসার ব্যাপারে আমাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্বই ছিল না। এখনো আশা করছি, সব ঠিক হয়ে যাবে। বিসিবির গ্যারান্টার হওয়াটাও কি একটা কারণ বিপিএলে আসার?কাপুগেদেরা: বিসিবির আশ্বাস তো একটা ব্যাপারই। বোর্ড যখন নিশ্চয়তা দিয়েছে, তখন ধরেই নিয়েছি যে উল্টোপাল্টা কিছু ঘটবে না। আর আমার মনে হয় এসবের জন্য নির্দিষ্ট কাউকে দায়ী করাটাও ঠিক হবে না।