রামপাল বিদ্যুেকন্দ্র নির্মাণের প্রক্রিয়া শুরু
‘জুলাইয়ে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ দেবে ভারত’
আগামী জুলাইয়ে বাংলাদেশকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করবে ভারত। সঞ্চালন খরচ ছাড়া প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে চার টাকা।ভারতের বিদ্যুত্সচিব উমা শঙ্কর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যুত্ খাতে সহযোগিতাবিষয়ক যৌথ সমন্বয় কমিটির বৈঠকের পর সচিবালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় ভারত থেকে বিদ্যুত্ আমদানি ও রামপালের বিদ্যুেকন্দ্র নিয়ে আলোচনা হয়। বিদ্যুত্ বিভাগের সচিব মনোয়ার ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ কোম্পানির প্রথম বোর্ডসভার মধ্য দিয়ে ১৩২০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হলো। এ প্রকল্প বাস্তবায়নের আলোচনা আমরা শেষ করেছি।’পরিবেশবাদীরা বাগেরহাটের রামপালের এ প্রকল্পের বিরোধিতা করে আসছেন। তাঁদের দাবি, কয়লাভিত্তিক প্রকল্পটি বাস্তবায়িত হলে সুন্দরবন ঝুঁকির মুখে পড়বে।ভারতের বিদ্যুত্সচিব উমা শঙ্কর বলেন, বাংলাদেশে বিদ্যুত্ পাঠানোর লক্ষ্যে ভারতীয় অংশে ভূমি উন্নয়নের কাজ ৯০ শতাংশ, বিদ্যুতের খুঁটি ৬৫ শতাংশ, সঞ্চালন লাইন নির্মাণ ৩০ শতাংশ ও উপকেন্দ্র নির্মাণের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। জুলাই মাসের আগেই কাজ শেষ হবে।বাংলাদেশের বিদ্যুত্সচিব মনোয়ার ইসলাম বলেন, সঞ্চালন লাইন নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হবে। উপকেন্দ্র নির্মাণকাজ ৫৭ শতাংশ শেষ হয়েছে। নির্ধারিত সময়েই কাজ শেষ হবে।ভারত থেকে বিদ্যুত্ আনার জন্য ২০১০ সালে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। আর বিদ্যুত্ কেনার জন্য গত বছরের ফেব্রুয়ারিতে একটি চুক্তি সই করে দুই প্রতিবেশী দেশ।পরিবেশের ওপর রামপাল বিদ্যুেকন্দ্রের সম্ভাব্য প্রভাব সম্পর্কে উমা শঙ্কর বলেন, এ প্রকল্প থেকে পরিবেশের কোনো ক্ষতি হবে না। এখানে ব্যবহূত কয়লায় সালফার থাকবে অনেক কম। এ ছাড়া টাওয়ারের উচ্চতা হবে ২৭৫ মিটার।