‘জেদটাই এবার কাজে লাগিয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হলদিয়ায় আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘এ’ দল দেশে ফিরেছে পরশু। পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন দুই দলকেই কাল সংবর্ধনা দিল ফেডারেশন। তারই এক ফাঁকে এই টুর্নামেন্টের অভিজ্ঞতা জানালেন মহিলা দলের অধিনায়ক রোজিনা খাতুন ভারত থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরলেন, বেশ খুশি আপনারা...রোজিনা খাতুন: হ্যাঁ। একটু বেশিই খুশি আমরা। ফেডারেশনে তো উৎসবের আমেজ।রোজিনা: তা বলতে পারেন। চ্যাম্পিয়ন হওয়াতে ফেডারেশনের কর্মকর্তা, খেলোয়াড় সবাই দারুণ খুশি। আমাদের আজ (কাল) সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। কিছুক্ষণ আগে আমাদের সবাইকে ব্লেজার দেওয়ারও ঘোষণা এল। আপনারা ওখানে ভারতের যে দলটিকে হারিয়েছেন, সেটি কি সত্যিকারের ভারতীয় দল?রোজিনা: ভারতের মূল দল নয়। পশ্চিমবঙ্গেরই একটা দল। কিন্তু আমরা দেখেছি, দলে বাঙালিদের চেয়ে অবাঙালি অনেক বেশি। জামশেদপুর, ওডিশা, ঝাড়খণ্ডের খেলোয়াড়ে ভরা। গত এসএ গেমসের দুজন খেলেছে মহিলা দলে। আর পুরুষ দলে ছিল তিনজন। প্রথম ম্যাচে ছেলেদের খেলা দেখে ওরা লক্ষেৗ থেকে বিমানে করে ওদের সেরা কয়েকজন খেলোয়াড়কে উড়িয়ে আনে। আমরা চ্যাম্পিয়ন হয়েছি বলে বলছি না, ওরা আসলেই খুব শক্তিশালী দল ছিল। যাওয়ার আগে কি ভেবেছিলেন যে ভারতকে হারাতে পারবেন?রোজিনা: এর আগের ভারত সফরগুলো থেকে ফেরার সময় আমাদের বারবার একটা কথা মনে হতো, ভারতকে হারাতে পারলাম না। এবার আমাদের সবার মধ্যে একটা জেদ ছিল, ভারতকে হারাতেই হবে। সেই জেদটাই এবার কাজে লাগিয়েছি। দেশের বাইরে এটাই তো প্রথম শিরোপা?রোজিনা: হ্যাঁ। এর আগে অবশ্য আমরা লক্ষেৗতে গিয়েছিলাম, তৃতীয় দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২০০৮-এ। সেবার রানার্সআপ হই। ভারতের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের পার্থক্য কোথায়?রোজিনা: ওরা অনেক বেশি প্র্যাকটিস করে। অনেক সুযোগ-সুবিধা ওদের। ভারতের খেলোয়াড়েরা ভালো কিছু করলেই নৌবাহিনী, রেলওয়েতে চাকরি পেয়ে যায়। আমাদের সেই সুযোগ-সুবিধা নেই। একই মেয়ে দেখা যায় ঘুরেফিরে হ্যান্ডবল, ফুটবল, ক্রিকেট, কাবাডি খেলে। এই দলে কি সে রকম খেলোয়াড় আছে?রোজিনা: না। যা-ও বা দু-একজন ছিল, ফুটবল ও ক্রিকেটে একেবারে চলে গেছে তারা। আপনি কি শুরু থেকেই হ্যান্ডবলে ছিলেন?রোজিনা: না। আমি ফুটবলও খেলেছি। পরিবার থেকে কেমন সমর্থন পান?রোজিনা: আমার মা চাইতেন না যে খেলি। কিন্তু বাবা সমর্থন দিতেন। এখন অবশ্য সেই সমস্যা নেই। একটা ছেলে পরিবারকে যেভাবে সাহায্য করে, আমি মেয়ে হয়েও সেটাই করছি। টুর্নামেন্টের আয়োজন কেমন ছিল?রোজিনা: থাকা-খাওয়ার সব ব্যবস্থা ভালোই ছিল। তবে মাঠের ব্যবস্থাপনাটা আমাদের মতো ছিল না। আমরা যেমন একটা টুর্নামেন্টে ভেন্যু সাজাই, একটা উৎসবের আমেজ থাকে, সে রকম কিছু চোখে পড়েনি।