‘জেমস বন্ড’-এ খলচরিত্রে হাভিয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও জিরো জিরো সেভেন! জেমস বন্ড-এর পরবর্তী চলচ্চিত্রে এবার খলনায়কের চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। সম্প্রতি প্রকাশিত সোনালি চুলের পুলিশের পোশাকধারী হাভিয়েরের ছবিটি এমনটাই জানাচ্ছে দর্শককে। খলচরিত্রে অভিনয় করা সত্ত্বেও তাঁর পরনে ব্রিটিশ পুলিশের পোশাক নিশ্চিত করছে, আবারও জমজমাট অ্যাকশন আর থ্রিলার নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছে জেমস বন্ড!