‘জ্বালাও আলো আপন আলো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে ‘জ্বালাও আলো, আপন আলো’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আরিফুল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। আবৃত্তি করেন রাজশাহী আবৃত্তি পরিষদের সদস্য ইফ্ফাত ওয়াসিম ও ফারুক সুফিয়ান, রাজশাহী আবৃত্তি চর্চাকেন্দ্রের মিতি অন্বেষা ও মনিরুজ্জামান, আবৃত্তি কানন দিনাজপুরের সামিনা আশরাফী ও নাজমুল হক, কণ্ঠসাধনা আবৃত্তি সংসদ-বগুড়ার রায়হানা তাবাস্সুম ও রাকিবুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীফ আহাম্মেদ।