‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাঙচুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চালতাতলী, সোনাপুরের রাখালিয়া ও কেরোয়ার জোড়পুল এলাকায় গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেন। লাঠি ও লোহার রড দিয়ে ভাঙচুর করেন সিএনজিচালিত আটটি অটোরিকশা। এরপর তাঁরা দ্রুত সটকে পড়েন।রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, শিবির ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হরতালের সমর্থনে কয়েকটি স্থানে ভাঙচুর চালিয়ে লোকজনকে বিভ্রান্ত করেছে। এ ব্যাপারে শিবিরের বক্তব্য পাওয়া যায়নি।মসজিদের মাইকে ঘোষণা, সহিংসতার ডাকএদিকে সকাল নয়টার দিকে পাবনা সদর উপজেলার জাফরাবাদ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। জাফরাবাদ এলাকায় মসজিদের মাইকে জিহাদের ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালান নেতা-কর্মীরা। তাঁরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন ও একটি লেগুনা পরিবহনে ভাঙচুর চালান।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘জামায়াত-শিবিরের সঙ্গে বিএনপি নেতা-কর্মীরাও মাঠে ছিলেন। তাঁরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’