‘জয়ের পর ক্লান্তি ভুলে যাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সাঁতারে এর আগে সর্বোচ্চ ১০টি সোনা জিতেছিলেন রেহানা জামান। ১৪ বছর পর সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন সোনিয়া আক্তার (টুম্পা)। ১১টি ইভেন্টে অংশ নিয়ে ১০টি সোনা জিতেছেন ঝিনাইদহের এই কিশোরী। যার ৯টিতেই গড়েছেন জাতীয় রেকর্ড। কাল এমন কীর্তির পর মিরপুর সুইমিং কমপ্লেক্সে কথা বললেন নিজের স্বপ্ন ও ক্যারিয়ার নিয়ে জাতীয় সাঁতারে সর্বোচ্চ সোনা জয়ের রেকর্ড ছুঁয়েছেন, আগে কি ভাবতে পেরেছিলেন এটা?সোনিয়া আক্তার (টুম্পা): সোনা জিতব, এ ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু রেকর্ড ছুঁয়ে এতগুলো সোনা জিতব, সেটা আগে ভাবিনি। দারুণ খুশি দেখাচ্ছে আপনাকে...সোনিয়া: হ্যাঁ। খুবই ভালো লাগছে আমার। এই আনন্দ বলে বোঝাতে পারছি না। এর আগে জুনিয়র সাঁতারেও আপনি ১১টি সোনা জিতেছিলেন, কোনটিকে এগিয়ে রাখবেন?সোনিয়া: হ্যাঁ, ২০০৬ সালে ১১টি সোনা জিতেছিলাম। কিন্তু ওগুলোর চেয়ে এবারের পদকগুলোকে এগিয়ে রাখছি। কারণ জুনিয়রের তুলনায় সিনিয়র পর্যায়ের লড়াই অনেক কঠিন। এতগুলো ইভেন্টে অংশ নেন, বেশি পরিশ্রম হয়ে যায় না?সোনিয়া: পরিশ্রম তো হয়ই, বেশ ক্লান্ত হয়ে পড়ি। তবে সোনা জয়ের পর সব ক্লান্তি ভুলে যাই। গত আগস্টে সিঙ্গাপুরে যুব অলিম্পিকে গিয়েছিলেন। সেখানকার অভিজ্ঞতা বলুন...সোনিয়া: বাংলাদেশের চেয়ে বাইরের সাঁতারুদের পারফরম্যান্স অনেক অনেক ভালো। আমাদের দরকার ভালো খাবার, কঠোর অনুশীলন, ভালো কোচ, বিশেষ করে বিদেশি কোচ...। আমরা যদি নিয়মিত বিদেশি কোচের কাছে প্রশিক্ষণ নিই তাহলে হয়তো আরও অনেক এগিয়ে যাব। আপনার পরবর্তী লক্ষ্য কী?সোনিয়া: এসএ গেমসে ভালো করে অলিম্পিকে খেলতে চাই। আপনার সাঁতারের শুরুটা বলবেন?সোনিয়া: ছোটবেলায় আমার উজ্জ্বল ভাইয়া বাড়ির পাশের নবগঙ্গা নদীতে আমাকে সাঁতার শেখাতে নিয়ে যেতেন। আস্তে আস্তে ভালো লেগে গেল সাঁতার। নদীতে সাঁতরাতে গিয়ে নিশ্চয়ই অনেক বাধা-বিপত্তির মুখে পড়েছেন?সোনিয়া: অনেকেই অনেক কিছু বলত। কিন্তু আমার বাবা আনিসুর রহমান বলতেন যে তোমার এটা শখ, তুমি সাঁতরাবে। আমাদের পরিবার ধর্মপ্রাণ। সবাই নামাজ-কালাম পড়ে। এ জন্য পাড়ার লোক বেশি করে বলত, হুজুরের মেয়ে হয়ে তুমি সাঁতরাবে? কিন্তু আমি কারও কথায় পাত্তা না দিয়ে নিজের মনে সাঁতার শিখতাম। এখন কি ওইসব লোকের মধ্যে কোনো মনোভাবের পরিবর্তন দেখেন...সোনিয়া: হ্যাঁ। যখন সবাই টিভিতে-পত্রিকায় আমার ছবি দেখে তখন বলে, ওর মতো আমাদেরও ছেলেমেয়েদের এখন সাঁতারে পাঠাব। আপনি তো বিকেএসপিতে পড়তেন, ছেড়ে দিলেন যে?সোনিয়া: আমার বাবার ওখানে পড়ানোর সামর্থ্য নেই বলে চলে এসেছি। এখন ভুটিয়ারগাদি মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ছি। খারাপ লাগছে না?সোনিয়া: খারাপ তো লাগেই। কিন্তু কী আর করা! বিকেএসপি থেকে বলা হয়েছিল যে সোনা জিতলে বিনা বেতনে পড়ার সুযোগ পাব। শেষ পর্যন্ত সেটা হয়নি।