‘টাইব্রেকারে এগিয়ে রাখব বুফনকে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক তিনি। এই সেদিন পর্যন্তও জাতীয় দলের অধিনায়কের বাহুবন্ধনী ছিল হাতে। আমিনুল হক আজ রাতে ইতালি-স্পেন ইউরো ফাইনালের রোমাঞ্চটা অবশ্যই উপভোগ করবেন। তবে গভীর আগ্রহ নিয়ে দেখবেন দুই গোলরক্ষক ক্যাসিয়াস ও বুফনের লড়াই ইউরোর সব ম্যাচই কি রাত জেগে দেখছেন? আমিনুল হক: হ্যাঁ, এ পর্যন্ত সব ম্যাচই দেখেছি।  আজকের ম্যাচে আপনার বাজি কোন দলের পক্ষে?আমিনুল: আমার ফেবারিট অবশ্যই স্পেন। তবে এখানে একটা কিন্তু আছে। এই কারণে যে, ইতালি ওদের প্রস্তুতি ম্যাচ বা বাছাইপর্ব যেভাবেই খেলে আসুক না কেন ওরা ইউরোর শুরুর থেকেই দিনকে দিন উন্নতি করছে। এবং সেমিফাইনালে জার্মানির বিপক্ষে যেভাবে খেলল সেটাই তো প্রমাণ করেছে ওরা কেমন। তবে আমার মনে হয় ইতালিও এই টুর্নামেন্ট জিততে পারে। দুই বিশ্বসেরা গোলরক্ষক ক্যাসিয়াস ও বুফনেরও লড়াই এই ম্যাচে। কাকে আপনি এগিয়ে রাখবেন?আমিনুল: নির্দিষ্ট করে কাউকে এগিয়ে রাখার কিছু নেই। বুফন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, ক্যাসিয়াসও সেরা। এই ম্যাচে দুই গোলরক্ষকের ওপর অনেক কিছু নির্ভর করবে।  কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিরলোর পেনাল্টি শট এবং পর্তুগালের বিপক্ষে রামোসের পেনাল্টি শটটা সম্পর্কে কী বলবেন?আমিনুল: দুটি গোলই অসাধারণ ছিল। দলের প্রয়োজনে যদি সঠিক সময়ে কেউ সঠিক কাজটা করতে পারে তাহলে সেই পারফরম্যান্সটা পুরো দলকেই উদ্বুদ্ধ করে। আমার মনে হয়, সে রকমই দুটি গোল হয়েছিল পিরলো ও রামোসের। আপনার কী মনে হয়, আজকের ম্যাচ টাইব্রেকারে যাবে?আমিনুল: মনে হচ্ছে এই ম্যাচটি টাইব্রেকারে যাবে। স্পেন-ইতালি গ্রুপ ম্যাচেও খেলেছে। ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে একটা ব্যাপার হলো, স্পেন এবং ইতালি দুই দলই চেষ্টা করবে নিজেদের রক্ষণভাগ ঠিক রেখে আক্রমণে যেত। কেউ অলআউট ফুটবল খেলবে না। আমরা জানি, ইতালি রক্ষণের জন্য বিখ্যাত। ওদের রক্ষণভাগ অনেক শক্তিশালী ওদের বিখ্যাত ডিফেন্স লাইনের জন্যই। আর স্পেন ছোট ছোট পাসে খেলে এবং বল পায়ে ধরে রাখার ক্ষমতা তাদের অনেক বেশি। আমার মনে হয় স্পেন এবং ইতালি দুই দলই একইভাবে মিডফিল্ড ধরে রেখে আক্রমণে যাবে। কেউই অলআউট ফুটবল খেলতে যাবে না। এ থেকেই মনে হচ্ছে, ম্যাচটা ড্র হতে পারে এবং টাইব্রেকারে নিষ্পত্তি হবে।  ম্যাচ টাইব্রেকারে গেলে কোন দল এগিয়ে থাকবে?আমিনুল: ইতালি। এখানে বুফনকে কিছুটা এগিয়ে রাখব। যদিও ক্যাসিয়াসও অনেক ভালো গোলরক্ষক। তবে বুফনের অভিজ্ঞতা অনেক বেশি।  স্পেন-ইতালি দুই গোলরক্ষকই অধিনায়ক। আপনিও জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ক্লাব দলে এখনো অধিনায়ক। একজন গোলরক্ষক অধিনায়ক হলে দল কি বাড়তি সুবিধা পায়?আমিনুল: অবশ্যই বাড়তি সুবিধা পায়। একজন গোলরক্ষক হিসেবে কেউ যদি নেতা হয় তাহলে সে নিচ থেকে সম্পূর্ণ খেলাটা পর্যবেক্ষণ করতে পারে। এবং তার সেই দেখা, সেই দৃষ্টি প্রত্যেক খেলোয়াড়কে উদ্বুদ্ধ করতে পারে, এবং সঠিক দিকনির্দেশনা দিতে পারে খেলোয়াড়দের। আরেকটা ব্যাপার, গোলরক্ষক অধিনায়ক হলে তাঁর ওপর অনেক দায়িত্ব এসে যায়। সে ভাবে, আমার ওপর পুরো দেশের দায়িত্ব। অতএব, আমাকে অবশ্যই ভালো খেলতে হবে, দল যাতে গোল না খায় সে চেষ্টাটা করতে হবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট।