দেশের দ্রুততম মানব হওয়ার স্বপ্ন নিয়ে অনেক কিশোর-তরুণই নীরবে সাধনা করেন। তেমনই একজন মেজবাহ আহমেদ বাংলাদেশ গেমসের ১০০ মিটার সিপ্রন্ট জিতে চমক দিলেন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অভাবনীয় ওই জয়ের পর বাগেরহাটের তরুণ জানালেন, টিকে থাকতেই এসেছেন দেশের দ্রুততম মানব হবেন, এই লক্ষ্য কখন ঠিক করলেন? মেজবাহ আহমেদ: ২০০৯ সালে। এর আগে ২০০৩ থেকে জুনিয়র মিটে ৬-৭টা করে সোনা জিতে এসেছি। সিনিয়র বিভাগে ঢুকে আত্মবিশ্বাস বেড়ে যায়, আমি পারব। আজ তো স্বপ্ন পূরণ হলো। কিন্তু কতটা কঠিন ছিল এটা?মেজবাহ: অনেক কঠিন। অনেক পরিশ্রম করতে হয়েছে। মোহন ভাইয়ের (মোহন খান, আগের দ্রুততম মানব) সঙ্গে প্রথমবার সিনিয়র মিটে ১০০ মিটারে তৃতীয় হয়েছিলাম। দ্বিতীয়বার দ্বিতীয়। তৃতীয় চেষ্টায় ওনাকে হারালাম। মোহন আপনার টাইমিং দেখে অবাক। সরাসরি না বললেও ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন...মেজবাহ: এখানে ওনার সন্দেহের তো কিছু নেই, আমি হার্ড প্র্যাকটিস করেছি, তাই জিতেছি। সিনিয়রকে পিছু ফেলে জুনিয়র প্লেয়ার গোল্ড পেলে সন্দেহ করতেই পারে। এতে আমি কিছু মনে করছি না। এই সাফল্যের পেছনে কার অবদান সবেচেয়ে বেশি?মেজবাহ: আমার সাধনা আর আমাদের বিকেএসপির কোচ আবদুল্লাহেল কাফি ভাইয়ের পরিশ্রম। শুধু কাফি স্যার নন, বিকেএসপির সবাই আমাকে সহযোগিতা করেছেন। আপনি এবং ১০০ মিটারে দ্বিতীয় হওয়া আবু রায়হান দেখলাম খুব আনন্দ করছেন একসঙ্গে। দুজনে বন্ধু নাকি?মেজবাহ: হ্যাঁ, আমরা দুজন বন্ধু। রায়হান ২০০ মিটারে সোনা পেয়েছে, আমাকে ২০০ মিটারে দেননি কোচ। বিকেএসপিতে আমরা দুজনে একসঙ্গে থাকি, একসঙ্গে অনুশীলন করি। আপনি বেশ ভালো টাইমিং করেছেন। ভবিষ্যতে আপনার কাছে বাড়তি কিছু আশা করা যায়? মেজবাহ: আমি আগামী এসএ গেমসে সোনা জিততে চাই। টাইমিং ১০.৫-এর নিচে আনার লক্ষ্য। এমন নয় যে এক মিট পর হারিয়ে গেলাম। আমি টিকে থাকতেই এসেছি। কিন্তু বাংলাদেশে অনেক দ্রুততম মানবই হারিয়ে গেছেন দ্রুত। স্বপ্ন দেখার সাহসই তো হয় না..মেজবাহ: আমরা একবার প্রথম হলেই মনে করি, আমিই সেরা। ফার্স্ট তো হয়ে গেছি আর দৌড়ানোর কী দরকার! এটা ভাবলে হবে না। আমি ওই রকম নই। অনেক দিন পর বিকেএসপি থেকে দুজন সিপ্রন্টার বেরোল। সিপ্রন্টার সেভাবে আসে না কেন? মেজবাহ:অ্যাথলেটিকসে ছেলেরা তেমন আসতে চায় না। সবার মতো আমারও প্রশ্ন, কেন আসতে চায় না? সবাই মনে করে ফুটবল ক্রিকেটে অনেক টাকা। তাই ওই দিকে চলে যায় সবাই। কেউ কষ্ট করতে চায় না। আপনি বিদেশি কোচ, কিংবা বিদেশে প্রশিক্ষণ চান? মেজবাহ: আমি আর্থিক সহায়তা, দীর্ঘমেয়াদি ক্যাম্প চাই। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক চেঙ্গিস স্যার আশ্বাস দিয়েছেন, এসব দেখবেন। আশা করি তিনি কথা রাখবেন। তবে বিদেশে প্রশিক্ষণ বা বিদেশি কোচ নয়, আমাদের জন্য দেশি কোচরাই ভালো। আমার জন্য যেমন কাফি স্যারই ঠিক আছেন। আপনার বেড়ে ওঠার কথা বলুন... মেজবাহ: আমি খুব ছোট থেকেই দৌড়াই। আমার মা শাহীনা বেগমও অ্যাথলেট ছিলেন। মামা নৌবাহিনীতে ফুটবল খেলেন। তিনিই আমাকে বিকেএসপিতে ট্রায়াল দিতে আনেন ২০০৭ সালে। সিপ্রন্টে ট্রায়াল দিয়ে টিকে যাই। আমার রক্তেই মিশে আছে খেলা।