‘টিপাইমুখ বাঁধ বন্ধে প্রয়োজনে আন্তর্জাতিক আদালত’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দেশের অভিন্ন নদ হিসেবে বরাকে ভারত একতরফাভাবে বাঁধ নির্মাণ করতে পারে না। এ জন্য অবশ্যই বাংলাদেশের সঙ্গে ভারতকে আলোচনা করতে হবে। এই বাঁধ হলে ভাটি এলাকা হিসেবে বাংলাদেশের একটি বিরাট অংশ মরুভূমিতে পরিণত হবে। দেখা দেবে পরিবেশ বিপর্যয়। টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে প্রয়োজনে বাংলাদেশের স্বার্থে সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।আজ বৃহস্পতিবার সুনামগঞ্জে দুটি সংগঠনের মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন। ‘আমরা সুনামগঞ্জবাসী’র ব্যানারে মানববন্ধন হয় শহরে ট্রাফিক পয়েন্ট এলাকায়।মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘টিপাইমুখ বাঁধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিলেট অঞ্চল। হাওর এলাকার কৃষি, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস