‘টুইনস’ সিক্যুয়েলে ফিরছেন শোয়ার্জেনেগার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল আর্নল্ড শোয়ার্জেনেগার এবং ড্যানি ডেভিটো অভিনীত কমেডি ছবি ‘টুইনস’। মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছিল ছবিটি। এবার ছবিটির সিক্যুয়েল তৈরি হচ্ছে। ‘ট্রিপলেটস’ নামের এই ছবিতে আর্নল্ড ও ড্যানির সঙ্গে এবার যুক্ত হচ্ছেন এডি মারফি।‘টুইনস’ ছবিতে দুই ভাই জুলিয়াস ও ভিনসেন্ট চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে আর্নল্ড ও ড্যানি। ‘ট্রিপলেটস’ ছবিতেও একই চরিত্রে অভিনয় করবেন তাঁরা। আর তাঁদের আরেক ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন এডি মারফি। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।‘টুইনস’ ছবির পরিচালক ইভান রেইটম্যান এবার কেবল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন। ছবিটি কে পরিচালনা করবেন, তা অবশ্য এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি।