‘টুর্নামেন্টটা ৫০ ম্যাচের লিগ নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চার বছর কেটে গেল। জার্মানিতে বিশ্বকাপ জয়ের স্মৃতিটা কেমন আপনার কাছে?ফ্যাবিও ক্যানাভারো: সবকিছুই ঠিক ঠিক মনে আছে। চার বছর আগে কাফু যেমন করে কাপটি উঁচিয়ে ধরেছিল, পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে আমিও ঠিক সে রকমভাবে কাপটি উঁচিয়ে ধরতে চেয়েছি। পুরস্কারের মঞ্চে ওঠার সময় সতীর্থদের বলছিলাম, ‘আমাকে সাহায্য করো নইলে আমি হয়তো পড়েই যাব এবং পুরো পৃথিবীর সামনে হাস্যকর কিছু একটা হয়ে যাবে।’ আপনি যদি সেই ছবিগুলো আবার ভালো করে দেখেন, দেখবেন সবাই খুব শক্ত করে টেবিলটি ধরে রেখেছিল। আপনাদের বিশ্বকাপজয়ী দলটার গড়ে ওঠা নিয়ে কিছু বলুন...ক্যানাভারো: এটার অংশ হতে পারলেই না ঠিকমতো আপনি বুঝতে পারবেন। ২০০৬ বিশ্বকাপজয়ী দলটা গড়ে উঠতে প্রায় দুই বছর লেগেছে। পরস্পরকে বুঝতে যথেষ্ট সময় দরকার। আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, তখন সতীর্থদের সমর্থন পাবেন। যাঁকে প্রয়োজন মনে করবেন, তাঁকে সব সময়ই পাশে পেতে চাইবেন। আপনি নাও বিশ্বাস করতে পারেন, কিন্তু এটা সত্যি, বিশ্বকাপের ৪০টা দিন আমরা অনেক মজাও করেছি। ইতালির ফুটবল কেলেঙ্কারি আপনাদের কতটা উদ্বুদ্ধ করেছিল?ক্যানাভারো: সবার জন্য এমন ভাবাটাই স্বাভাবিক। দলে আমাদের প্রত্যেকের যে ভূমিকা ছিল তাতে আলাদাভাবে সবাই ইউরোপ-সেরাই ছিলাম; বুফন, নেস্তা, টট্টি, দেল পিয়েরো, পিরলো, জামব্রোত্তা। আসলে আমরা যথেষ্ট জিততে পারিনি। সত্যি বলতে কি, আমরা খুব বেশি কিছু তো জিততে পারিনি। রটারডাম থেকে ২০০০ ইউরো ট্রফিটাও নিয়ে আসা উচিত ছিল।  আপনার ক্যারিয়ারের সেরা অর্জন এটি। ফাইনালের আগের রাতটি কেমন ছিল?ক্যানাভারো: আমি হোটেলে সবার রুমে রুমে ঘুরলাম। কেউ ঘুমোতে পারছিল না—মাতেরাজ্জি, ইয়াকুইন্তা, কেউ না। সবাই খুব নার্ভাস হয়ে পড়েছিল। কিছু সময় পর আমি সবাইকে বলেছিলাম—আচ্ছা ঠিক আছে, এটা একটা আনন্দের ব্যাপার এবং আমি ঘুমোতে যাই। ওরা সবাই আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল। ভাবটা এমন ছিল যে দেখবে আমি কী করে ঘুমাই! যেকোনো বড় ম্যাচের আগেই আমি খুব চুপচাপ থাকি। আমার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাতে পারে না।  ঘুমের কথা হচ্ছিল। আপনি কি সেদিন বিশ্বকাপটা শোবার ঘরে নিয়ে গিয়েছিলেন?ক্যানাভারো: হুম্, আমি কাপটা আমার শোবার ঘরে নিয়ে গিয়েছিলাম এবং আমি ও আমার মেয়ে ওই কাপটা নিয়েই ঘুমিয়েছি। আসছে জুলাইয়ে কি আবার কাপ নিয়ে ঘুমাতে পারবেন?ক্যানাভারো: এটা নির্ভর করবে অনেকগুলো বিষয়ের ওপর। যার মধ্যে অনেক কিছু কঠিনও। বিশেষ করে আবহাওয়া আর পরিবেশের বিষয়। তখন শীতকাল থাকবে এবং আমাদের একটা ম্যাচ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে খেলতে হবে। আরেকটা খেলতে হবে প্রায় ১৬০০ মিটার ওপরে। এবার আমি স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড আর ব্রাজিলের কথাই বলব।  ইতালি সম্পর্কে কী বলবেন...ক্যানাভারো: ‘আজ’ কথাটা আমি সচেতনভাবে বলেছি। আপনি তাদের যোগ করে নিতে পারেন যাঁরা একটা রাউন্ড ধরে ধরে উন্নতি করে এবং শেষ পর্যন্ত আপনি একই রকম কয়েকটি নাম পাবেন। জার্মানিকেও যোগ করতে হবে।  বিশ্বকাপ জয়ের জন্য ইতালি খুবই বয়স্কদের একটা দল—এমন যারা বলে তাদের উদ্দেশে কী বলবেন?ক্যানাভারো: এটা তো আমাদের দোষ নয়। পরবর্তী প্রজন্মটা যদি উন্নতি না করতে পারে বা বেড়ে না ওঠে সেটা দুর্ভাগ্যের। আর তাহলে অভিজ্ঞতার ওপরই ভরসা রাখা ভালো। আমরা সবাই প্রায় ত্রিশের ওপর। তবে এক ম্যাচ হাতে রেখে এই আমরাই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছি। এই টুর্নামেন্টটা ৫০ ম্যাচের লিগ নয় যে আপনার ফিটনেসটা জরুরি হবে। একটা বিশ্বকাপে সর্বোচ্চ ৭টা ম্যাচ খেলতে হয়। বোনুচ্চি বা রসির মতো নতুনেরা কি আপনাদের ‘স্যার’ বা ‘কাকু’ বলে ডাকে!ক্যানাভারো: ওরা যদি এটা বলার চেষ্টা করত তাহলে হয়তো পরেরবার বাড়িতে থাকারই ঝুঁকি নিত। তবে তাদের অবশ্যই বেড়ে ওঠার প্রমাণ রাখতে হবে। নতুন প্রজন্মের উঠে আসাটা জরুরি।  ফ্যাবিও ক্যাপেলো এমন এক ব্যক্তি, তাঁকে হয়তো আপনি ‘স্যার’ বলবেন কি না ভাবতেন, ইংল্যান্ডের জন্য তিনি কতটা কী করেছেন বলে মনে করেন আপনি?ক্যানাভারো: ক্রীড়াক্ষেত্রে যারা একটু অহংকার বোধ করে এমন এক জায়গায় তার সাফল্য দেখে আমি খুশি। নিজেদের আবার সঠিক ধারায় ফেরাতে তাদের আসলে আমাদের একজন কোচকেই দরকার ছিল। এর অর্থ, আমাদের সংস্কৃতি আসলেই কাজ করে। ক্যাপেলো একটা সুবিধা নিয়েই শুরু করেছে। তার দলকে সবাই ভয় করছে। তাদের হারানোটা কঠিন হবে। ইংল্যান্ডের দুর্দান্ত একটা প্রজন্মের আসল শক্তির প্রমাণ দেওয়ার শেষ সুযোগ এটা। ল্যাম্পার্ড, জেরার্ড ও টেরি আসলেই দুর্দান্ত। তারা জয়ের জন্যই দক্ষিণ আফ্রিকায় যাবে।  তাহলে ইতালি আর ইংল্যান্ড ফাইনাল হলে কেমন হয় যাতে ইতালি জিতবে?ক্যানাভারো: আবার ট্রফি ওপরে তুলে ধরব আমি? এটা একটা খ্যাপাটে স্বপ্ন! কোনো অধিনায়ক দুবার বিশ্বকাপ জিতেছে বলে মনে করতে পারছি না। আপনি তখন আনন্দের সঙ্গে শেষ টানতে পারবেন!ক্যানাভারো: শো-কেসে দুটি বিশ্বকাপ—এর পর সরে দাঁড়ানোটাই ঠিক হবে। অনুশীলন করা এবং খেলে যাওয়ার খুব ইচ্ছে আমার। কিন্তু দিন যত যাচ্ছে, ব্যাপারটা ততই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ সবাই ২০০৬ বিশ্বকাপের দিকে ফিরে তাকায় এবং ওই সময়ের পারফরম্যান্সের সঙ্গে সবকিছুর তুলনা করে।